
ফলে এখন থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অবশ্যই ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। শুধু তাই নয়, দেশের সব সরকারি-বেসরকারি চাকরিতে প্রবেশ করতে হলেও ডোপ টেস্ট বাধ্যতামূলক।
এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন সব অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর সব শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় যেসব ধাপ পার হতে হয়, সেগুলোর সঙ্গে ডোপ টেস্ট অন্তর্ভুক্তকরার নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদীয় কমিটির বৈঠকে চলমান মাদক বিরোধী অভিযান নিয়ে আলোচনা হয়। এ অভিযানে সামাজিক আন্দোলন জোরদার, সার্বজনীন সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবাইকে মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া কারাগারে মাদকাসক্তদের পৃথকভাবে রাখারও সুপারিশ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



