Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বে এখন দুটো ভাইরাস, করোনা আর বিজেপি
আন্তর্জাতিক

বিশ্বে এখন দুটো ভাইরাস, করোনা আর বিজেপি

By Sibbir OsmanMay 3, 20213 Mins Read

বিশ্বে এখন দুটো ভাইরাস, করোনা আর বিজেপি

Advertisement
কৌশিক সেন, নাট্যজনঃ করোনা থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে ঠিকই করেছিলাম সকাল থেকেই টেলিভিশনে চোখ রাখব।

ফলাফলের ধারা দেখে কিছুটা স্বস্তি পাচ্ছি। আবার মন খারাপও করছে।
গতকাল পর্যন্ত মনটা ভীষণ খারাপ ছিল। শনিবার, মানে নির্বাচনের ফল প্রকাশের আগের দিন, আমার কাছে একটা ফোন আসে। অচেনা নম্বর। ধরতেই ফোনের ওপার থেকে এক ভদ্রমহিলা আমাকে গালিগালাজ করতে থাকেন। আমরা নাকি তৃণমূলের উচ্ছিষ্টভোজী! এক্সিট পোলের ফল ঘিরেই তার এই আচরণ। আমি তো অবাক!

এই নির্বাচনের ফল আসলে আমার চোখ খুলে দিল। বুঝতে পারলাম, হতাশাগ্রস্ত বামপন্থীরা কী ভয়ঙ্কর হতে পারেন। ওরা চিকিৎসার বাইরে। এ রকম ফোন বেশ কয়েক দিন ধরেই আসছিল। নন্দীগ্রামের সময়েও বামপন্থীদের আচরণের এমন প্রমাণ পেয়েছিলাম।

কিন্তু সিপিএমের সদস্যেরা এমন করছেন কেন? আমি বরাবর বলে এসেছি, এখন যা সময়, তাতে ভিতরের সব দ্বন্দ্ব ভুলে বিজেপি-কে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। আরে আমি কে? অমর্ত্য সেনের মতো মানুষ বলছেন বিজেপি কী ভয়ঙ্কর একটা শক্তি!

এই গালিগালাজ যদি আমাকে বিজেপি-র হয়ে কেউ করত, আমি অবাক হতাম না। কিন্তু বামপন্থীরা এমন করবেন? ওদের এবারের নির্বাচনের ফলাফল দেখুন, আসনসংখ্যা দেখুন। ক্ষমতার থেকে দূরে থাকতে থাকতে কী অবস্থা হয়েছে! ওদের উচ্চ নেতাদের মধ্যে,এমনকি ফেসবুকের কমরেডদের মধ্যেও এই সমস্যা দেখছি। একদিকে যেখানে কেরলে বামপন্থীরা জিতছে, সেখানে পশ্চিমবঙ্গে এই হাল! আমি আজও বিশ্বাস করি অতি ডানপন্থী দলের বিরুদ্ধে অতি বামপন্থী দলই রুখে দাঁড়াতে পারে।

আমার মনে আছে হান্নান মোল্লাকে নিয়ে বামপন্থীরা ব্যারাকপুরে কৃষক আন্দোলনের সময়ে বড় সাংস্কৃতিক জমায়েত করেছিল। আমাকে সেখানে বলতে বলা হয়েছিল। ওখানে তৃণমূলের তুমুল নিন্দে করার পরেও বলেছিলাম, আসল শত্রু কিন্তু বিজেপি।

যত দিন গিয়েছে, বিজেপি-র স্বরূপ প্রকাশ হয়েছে। বিশ্বে এখন দুটো ভাইরাস, করোনা আর বিজেপি। একটাকে পশ্চিমবঙ্গের মানুষ আটকাতে পেরেছে। আর একটাকে তৃণমূল সরকারেরই কিন্তু আটকাতে হবে। লাফিয়ে পড়তে হবে এবার। এটাই আমার এই সরকারের কাছে শেষ নিবেদন।

পশ্চিমবঙ্গের মানুষের চেতনা এই নির্বাচনে সবচেয়ে বেশি কাজ করেছে। আমি নিজে দেখেছি সন্তোষপুরের রাস্তায় বাচ্চা ছেলেমেয়েরা ম্যাটাডর নিয়ে ছোট ছোট লাল রঙের ‘নো ভোট টু বিজেপি’ পোস্টার লাগাচ্ছে। আমরা যে ভিডিও তৈরি করেছিলাম, সকলে নিজেদের পয়সা খরচ করে তৈরি করেছে। এই বাচ্চা ছেলেমেয়েদের পাশে পরমব্রত, অনির্বাণরা ছিলেন। বেণুদা (সব্যসাচী চক্রবর্তী) ছিলেন। এই যে প্রবণতা— সাম্প্রদায়িক দল হিসেবে বিজেপি-কে চাই না, তৃণমূল এর ফায়দা লুটেছে। এবার দেখতে হবে তৃণমূল শুধু একে ফায়দা হিসেবেই দেখবে, না কাজেও লাগাবে!

অথচ আবার বলছি, সাম্প্রদায়িকতা বিরোধী নীতিই কিন্তু বামপন্থী আন্দোলনের ধারা। এটা তো সিপিএমের নেতৃত্বেই হতে পারত। কিন্তু তা হল না। কী অসম্ভব বুদ্ধিদীপ্ত ছেলেমেয়েরা এবারের নির্বাচনে দাঁড়িয়েছিলেন। কিন্তু সিপিএম এদের নষ্ট করল। নইলে শতরূপের মতো এমন বুদ্ধিমান ঝলমলে ছেলে জাভেদ খানের কাছে এত ব্যবধানে হারতে পারেন! সিপিএমের হারটা খুব বড় করে ধরা পড়ল এবার। তার জন্য মন খারাপও হচ্ছে।

তবে এই তারকা প্রার্থী নিয়ে মাতামাতিও কোনও দলের ক্ষেত্রে কাজে লাগল না। তৃণমূল এই ধারাটা লালন করেছে বহু দিন। আর বিজেপি আচমকা করেছে। ফলে ইন্ডাস্ট্রিতে শিল্পী হিসেবে যাদের কোনও কৃতিত্ব নেই, সেই সব অভিনেতারা বিজেপি-তে দাঁড়িয়েছিলেন। আমি বাড়ি, গাড়ি, সোনার নিরিখে কৃতিত্ব বা ছবি জনপ্রিয় হওয়ার নিরিখে সাফল্যের কথা বলছি না। কেউ কেউ আছেন বিজেপি-তে, যেমন রুদ্রনীল। অভিনেতা হিসেবে চমৎকার, কিন্তু তিনি আবার অন্য দিকে সুবিধেবাদী। আর বাকি যারা গিয়েছেন, তাদের শিল্পী হিসেবে যে ভবিষ্যৎ নেই, সেটা মানুষ ধরে ফেলেছে।

বিজেপি আশা করি বুঝতে পেরেছে, পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়!

সূত্র: আনন্দবাজার পত্রিকা

লেখক: পশ্চিমবঙ্গের নাট্যপরিচালক এবং অভিনেতা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa