
রবিবার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের দেয়া তথ্যে এসব জানা গেছে।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬৫ হাজার ৬৫৩ জন। আর এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৭ হাজার ৫৯৫ জন। এর পরেই আক্রান্তের দিক দিয়ে স্পেন দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৫ হাজারের বেশি মানুষ।
এরপরই আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানের রয়েছে ইতালি। তবে মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩২৮ জন। আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৭১০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



