Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বে প্রথম মেট্রো ব্যবস্থার ১৫৮ বছর পর মেট্রোযুগে বাংলাদেশ
আন্তর্জাতিক

বিশ্বে প্রথম মেট্রো ব্যবস্থার ১৫৮ বছর পর মেট্রোযুগে বাংলাদেশ

বিশ্বে প্রথম মেট্রো ব্যবস্থার ১৫৮ বছর পর মেট্রোযুগে বাংলাদেশ
By rskaligonjnewsDecember 28, 2022Updated:December 28, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এমআরটি লাইন-৬ প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে অন্তত চারটি মাইলফলক বাংলাদেশের জনগণকে স্পর্শ করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিশ্বে প্রথম মেট্রো ব্যবস্থার ১৫৮ বছর পর মেট্রোযুগে বাংলাদেশ

Advertisement

বাংলাদেশে নতুন হলেও বিশ্বজুড়ে দ্রুতগতির বৈদ্যুতিক এই পরিবহন ব্যবস্থা বেশ পুরোনো। বিশ্বে প্রথম মেট্রো রেল নির্মিত হওয়ার পর ইতোমধ্যে প্রায় ১৫৮ বছর পেরিয়ে গেছে।

উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৬১টি দেশের ২০৫টি শহরে দ্রুতগতির এই পরিবহন সেবা চালু রয়েছে। এছাড়া বিশ্বের আরও অর্ধ শতাধিক শহরে মেট্রো রেল ব্যবস্থা নির্মাণাধীন রয়েছে।

বিশ্বের প্রাচীনতম এবং ঐতিহাসিক কয়েকটি মেট্রো রেল সম্পর্কে জেনে নেওয়া যাক…

• বিশ্বের প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু লন্ডনে

বিশ্বের প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু লন্ডনে
বিশ্বে প্রথম মেট্রো রেল সেবা চালু হয়েছিল লন্ডনে। ১৮৬৩ সালে লন্ডনে ভূগর্ভস্থ এই রেল সেবা চালু করা হয়। উদ্বোধনের দিনেই ৩০ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছিল টিউব নামে পরিচিত লন্ডনের এই মেট্রো।

লন্ডনে প্রথম বিদ্যুৎচালিত ভূগর্ভস্থ লাইন চালু করা হয়েছিল ১৮৯০ সালে; যা এটিকে বিশ্বের প্রাচীনতম মেট্রো ব্যবস্থায় পরিণত করে। আন্ডারগ্রাউন্ড মেট্রো নামে পরিচিত হওয়া সত্ত্বেও লন্ডনের এই মেট্রো লাইনের মাত্র ৪০ শতাংশ ভূগর্ভে নির্মিত; আর নেটওয়ার্কের বাকি অংশ ভূপৃষ্ঠে নির্মিত।

বর্তমানে লন্ডনের এই মেট্রো ব্যবস্থা ২৭২টি স্টেশনে যাত্রী পরিবহন করে, পাড়ি দেয় ৪০০ কিলোমিটার পথ। লন্ডন আন্ডারগ্রাউন্ড এখন বছরে ১১৭ কোটি যাত্রীকে সেবা দিচ্ছে।

•বিশ্বের প্রাচীনতম বৈদ্যুতিক মেট্রো ব্যবস্থা বুদাপেস্টে

বায়ু-শক্তিচালিত লন্ডন আন্ডারগ্রাউন্ডের পর বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ভূগর্ভস্থ রেল ব্যবস্থা বুদাপেস্টের মেট্রো
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মেট্রো বিশ্বের প্রাচীনতম বৈদ্যুতিক ভূগর্ভস্থ রেল ব্যবস্থা। এই মেট্রো ব্যবস্থার আইকনিক লাইন-১ সম্পন্ন হয়েছিল ১৮৯৬ সালে।

এছাড়াও এটি বায়ু-শক্তিচালিত লন্ডন আন্ডারগ্রাউন্ডের পর বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ভূগর্ভস্থ রেল ব্যবস্থা।

• টোকিওতে বিশ্বের ব্যস্ততম মেট্রো রেল ব্যবস্থা

জাপানের টোকিও মেট্রো ব্যবস্থাকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যস্ততম হিসেবে মনে করা হয়। প্রতিদিন গড়ে ৬৮ লাখ ৪০ হাজার যাত্রী পরিবহন করে টোকিও মেট্রো। টোকিওর দু’টি সাবওয়ে অপারেটরের মধ্যে সবচেয়ে বড় টোকিও মেট্রো।

জাপানের দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেল ব্যবস্থা তোয়েই সাবওয়ে। এই মেট্রো ব্যবস্থা প্রত্যেক দিন গড়ে ২৮ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহন করে।

প্রতিদিন গড়ে ৬৮ লাখ ৪০ হাজার যাত্রী পরিবহন করে টোকিও মেট্রো
• ভারতের প্রথম মেট্রো

ভারতের প্রথম মেট্রো ব্যবস্থা চালু হয়েছিল ১৯৮৪ সালে কলকাতায়। অনেক চড়াই-উৎড়াই আর আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে পাঁচ স্টেশনের এই মেট্রো চালু করা হয়েছিল। সেই সময় ৩ দশমিক ৪ কিলোমিটার পথে যাত্রী পরিবহন করতো কলকাতা মেট্রো।

পরবর্তীতে ২০০২ সালে দেশটির রাজধানী দিল্লিতেও প্রথম দ্রুত ট্রানজিট সেবার উদ্বোধন করা হয়। দিল্লি মেট্রোর দৈর্ঘ্য ৩৯১ কিলোমিটার। স্টেশন রয়েছে ২৮৬টি।

ভারতের প্রথম মেট্রো ব্যবস্থা চালু হয়েছিল ১৯৮৪ সালে কলকাতায়
• পাকিস্তানের প্রথম মেট্রো রেল

পাকিস্তানের প্রথম মেট্রো রেল ব্যবস্থা লাহোর মেট্রো। পাঞ্জাবের রাজধানী লাহোরে এই রেল ব্যবস্থা যাত্রীসেবা দিয়ে আসছে।

লাহোর মেট্রো ব্যবস্থার প্রস্তাব করা হয়েছিল ১৯৯১ সালে। পরে লাহোর ট্রাফিক ও ট্রান্সপোর্ট স্টাডিজ বিভাগ ১৯৯৩ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই রেল সেবা চালু করে।

পাকিস্তানের প্রথম মেট্রো রেল ব্যবস্থা লাহোর মেট্রো
২০২০ সালের ২৫ অক্টোবর লাহোরের স্বয়ংক্রিয় দ্রুত ট্রানজিট ব্যবস্থা অরেঞ্জ লাইন উদ্বোধন করা হয়। বর্তমানে ২৭ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল প্রত্যেকদিন লাখ লাখ যাত্রী পরিবহন করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, উইকিপিডিয়া, বিবিসি।

বিরিয়ানিতে হাড় পাওয়ায় হোটেল রেস্তোরা বিরুদ্ধে মামলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa