Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান ৩০ শতাংশ বৃদ্ধির ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান ৩০ শতাংশ বৃদ্ধির ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

By Shamim RezaSeptember 27, 20202 Mins Read

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান ৩০ শতাংশ বৃদ্ধির ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি প্রতিরোধে টিকা সরবরাহ নিশ্চিতে ‘কোভ্যাক্স কর্মসূচিতে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া অনুদান ৩০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, যুক্তরাজ্য আগামী চার বছরে ডব্লিউএইচও’কে ৪৩৩ মিলিয়ন ডলার অনুদান দেবে। দরিদ্র দেশগুলো করোনা প্রতিরোধে পাবে কোভ্যাক্স কর্মসূচির বড় অংকের অনুদান। ভবিষ্যতে মহামারি রুখতে ৫ দফা প্রস্তাবনার পাশাপাশি সমন্বিত গবেষণার ওপর গুরুত্ব দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে হু চিফ তেদ্রস আধানম ঘেব্রেসাস বলেছেন, দু’বছরের মধ্যে করোনা মহামারি থেকে মুক্তি পাবে বিশ্ব। বিশ্ব থেকে স্প্যানিশ ফ্লু বিদায় নিতে যা সময় লেগেছিল তার থেকেও কম সময়ে করোনাভাইরাস বিদায় নেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টারে বসে এদিন তিনি বলেন, বর্তমান গ্লোবালাইজেশনের একটা খারাপ দিক রয়েছে, যার জন্য অতিদ্রুত বিদ্যুৎ গতিতে করোনাভাইরাস সারা পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে। আবার বর্তমানে একটা ভালো দিকও রয়েছে আর তা হলো উন্নত প্রযুক্তি। তিনি বলেন, ভ্যাকসিনসহ একাধিক উপায়ে ব্যবহার করে স্প্যানিশ ফ্লু এর থেকেও কম সময়ের মধ্যে আমরা করোনা থেকে মুক্তি পাবো।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আরও বলেন, বিশ্বজুড়ে রোগ ব্যাধির বিরুদ্ধে ডব্লিউএইচও’র ভূমিকা এখনো গুরুত্বপূর্ণ। সেজন্যই আগামী চার বছরের জন্য অনুদান ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কোভ্যাক্স কর্মসূচিতেও ৫৭১ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছি। এরমধ্যে ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিতে ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যবহার হবে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে ১৫৬টি দেশ যোগ দিলেও, নেই চীন-যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের অংশীদার ৬৪ ধনী দেশের মধ্যে অন্যতম যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভ্যন্তরীণ সংস্কারসাধনে ডব্লিউএইচও চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এখনও চীনের উপরে নির্ভরতা কাটিয়ে উঠতে পারেনি তারা। যে কারণে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে আমেরিকা বাধ্য হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে ৪৫ কোটি মার্কিন ডলার অনুদান দেয় মার্কিন সরকার। সেই অর্থ এবার থেকে অন্য সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে খরচ করা হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

June 23, 2026
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026

Latest News

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa