Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক বিয়ে করতে এসেই গ্রেফতার মুসলিম যুবক, কনের কান্নায় হতবাক কোর্ট চত্বর
আন্তর্জাতিক

বিয়ে করতে এসেই গ্রেফতার মুসলিম যুবক, কনের কান্নায় হতবাক কোর্ট চত্বর

By Sibbir Osmanডিসেম্বর 5, 20202 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চণ্ডীগড় থেকে উত্তরপ্রদেশের আলিগড় আদালতে ভিন্ন ধর্মের এক তরুণীকে বিয়ে করতে এসেছিলেন এক মুসলিম যুবক। কিন্তু আদালতে ঢোকার আগেই তাকে গ্রেফতার করে আলিগড় পুলিশ।

যুবকটিকে একরকম টেনেহিঁচড়ে মেয়েটির থেকে আলাদা করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময়ে দুই নারী পুলিশের হাতে আটক পাত্রীটি চিৎকার করে কান্না করে বলতে থাকেন, ‘আমি নাবালিকা নই। ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, ওকে আমি ভালবাসি, ও আমার প্রাণ।’ কোর্ট চত্বরে দাঁড়িয়ে থাকা জনতা পুলিশের ভূমিকায় হতবাক হয়ে যায়।

এরই মধ্যে ভাইরাল হয়েছে ওই মেয়েটির একটি ছবি। যেখানে তিনি কান্না করছেন আর পুলিশ তাকে টেনে নিয়ে যাচ্ছে। এই ঘটনা সামনে আসে এক ভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকের করা টুইটে। তার টুইট করা ভিডিওতেই পাত্রী মেয়েটির করুণ চিৎকারের দৃশ্য ধরা পড়েছে। দেরি না করে আসরে নেমে পড়েছে আলিগড় পুলিশ।
সাংবাদিকের টুইটারের জবাবে আর একটি ভিডিও পোস্ট করা হয়েছে তাদের পক্ষ থেকে। সেই ভিডিওতে আলিগড় সিভিল লাইন সার্কল অফিসার অনিল সামানিয়া জানাচ্ছেন, চণ্ডীগড় থেকে ওই যুবতীকে নিয়ে পালিয়েছে মুসলিম যুবক। এ বিষয়ে একটি অভিযোগও দায়ের হয়েছে তাই চণ্ডীগড়ের পুলিশ তদন্ত করতে আলিগড় আসছে। এও জানানো হয়েছে যুবকটি চণ্ডীগড়ে এক কাপড়ের দোকানে কাজ করেন।

এই মুহূর্তে বিজেপি-শাসিত রাজ্যগুলো, বিশেষ করে উত্তরপ্রদেশে ভিন্ন ধর্মে বিয়ে এবং ধর্ম-পরিবর্তন রোধে ব্যাপক সক্রিয় হয়েছে প্রশাসন। শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম-পরিবর্তন করলে তাকে বৈধ মানা হবে না, উপরন্তু শাস্তি হবে।

কিন্তু ধর্ম-পরিবর্তন না করলে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কোনো সমস্যা হওয়ার কথা নয়, যদি না বাল্যবিবাহ বা জোর করে বিয়ের ঘটনা ঘটে। তাই এক্ষেত্রে কেন গ্রেফতার হলেন মুসলিম যুবকটি সেটাই জানা যায়নি। সূত্র : আজকাল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

জুন 12, 2026
ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

জুন 12, 2026
Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

জুন 12, 2026
Latest News
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

তেলের দাম

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্প

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত : ট্রাম্প

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

থাই রাজকন্যা

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকন্যা

রাজকুমারী

তিন বছরের বেশি কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa