Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: কে আসলে দুর্নীতিগ্রস্ত, এই প্রশ্নে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধ চরমে। পুলিশি অভিযান ও জনপ্রতিরোধের মাঝে উত্তাল বুলগেরিয়া। খবর ডয়চে ভেলে’র।

বৃহস্পতিবার সশস্ত্র পুলিশ বুলগেরিয়ার রাষ্ট্রপতি রুমেন রাডেভের কার্যালয়ে অভিযান চালায়৷ দেশের সংসদ এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির রাজনৈতিক অনৈক্যের কারণে এ অভিযান চালানো হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা৷

এই অভিযানে রাষ্ট্রপতি রাডেভের আইনি কার্যকলাপের পাশাপাশি খুঁটিয়ে দেখা হয় তাঁর দুর্নীতিদমনবিষয়ক সচিব ও প্রতিরক্ষা মন্ত্রীকেও৷ অনেক ক্ষণ জেরা করা হয় তাদের, জানাচ্ছে সংবাদসংস্থা রয়টার্স৷

তুঙ্গে দুর্নীতি ইস্যু

পুলিশের দাবি, এই অভিযান চালানো হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ের ভেতর থেকে আইন বহির্ভূতভাবে রাজনৈতিক প্রভাব খাটানো এবং রাষ্ট্রের গোপন তথ্যপাচার সংক্রান্ত দুটি তদন্তের অংশ হিসেবে৷

কিন্তু রাডেভের সমর্থকরা মনে করেন, এই অভিযান আসলে বুলগেরিয়ায় দুর্নীতি বিষয়ে মূল তদন্তগুলি থেকে নজর সরানোর কৌশলমাত্র৷ তাদের মতে, বুলগেরিয়ার রাজনৈতিকভাবে শক্তিশালী এমন বেশ কিছু মানুষের দিক থেকে নজর সরাতেই এই অভিযান৷

বৃহস্পতিবারের অভিযানের পর কয়েক হাজার মানুষ রাজধানী সোফিয়াররাস্তায় নেমে বিক্ষোভ করেন৷ মূল তদন্তকারী ইভান গেশেভের বিরুদ্ধেও তাদের ক্ষোভ ছিল লক্ষণীয়৷

রাষ্ট্রপতি রাডেভও বিক্ষোভে যোগ দেন৷ সেখানে তিনিও তুলে ধরেন সরকারের মধ্যে থাকা চক্রান্তকারী ‘মাফিয়া’দের সংশ্লিষ্টতার কথা৷

এর উত্তরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযানটি কোনো ‘রাজনৈতিক চালের’ অংশ নয়৷ এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘অভিযানের লক্ষ্য রাষ্ট্রপতিই হন বা কোনো রাষ্ট্রপ্রধান, তদন্ত চলছে তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে, কোনো ধরনের রাজনৈতিক পরিণতির তোয়াক্কা না করেই৷”

কেন এই রাজনৈতিক মতানৈক্য?

২০১৫ সালে বুলগেরিয়ান সমাজতান্ত্রিক দলের সমর্থনে নির্বাচিত হন রাষ্ট্রপতি রাডেভ৷ বিপরীতে রয়েছে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ ও তাঁর কনসারভেটিভ মন্ত্রিসভা, যারা বারবার রাডেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন৷

২০১৯ সালে, চলমান তদন্তের মূল তদন্তকারী পুলিশকর্তা ইভান গেশেভের নিযুক্তির বিরোধিতা করেছিলেন রাডেভ৷ বলেছিলেন, শক্ত হাতে দুর্নীতি দমন করতে পারবেন না গেশেভ৷

বর্তমানে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে বুলগেরিয়ার নাম উঠে এসেছে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল সংস্থার তালিকায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.