
এদিকে ভারি বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস অফিস, রৌমারীপাড়া, মোল্লাপাড়া, টাপু ভেলাকোপা, চর হরিকেশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। অফিস আদালতে চলাচলকারী মানুষ পড়েছেন ভোগান্তিতে।
কুড়িগ্রামের ক্রীড়া সংগঠক আব্দুল মতিন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার রাস্তা ও অফিসের সামনে হাঁটু পানি জমে আছে। রিকশাও চলছেনা।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা উদ্যোগ নিয়েছে। স্বল্পতম সময়ে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



