Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বৃষ্টির জন্য গ্রামে গ্রামে ইসতেসকার নামাজ আদায়
বিভাগীয় সংবাদ

বৃষ্টির জন্য গ্রামে গ্রামে ইসতেসকার নামাজ আদায়

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 2, 2022Updated:August 2, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বেশ কয়েকদিন ধরে উপকূলে বইছে তীব্র তাপদাহ। প্রচন্ড গরমে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন মানুষ। বৃষ্টিহীন দীর্ঘ খরায় শুকিয়ে গেছে খাল-বিল। কৃষকরা করতে পারছেন না চাষাবাদ। সবচেয়ে বড় বেকায়দায় পড়েছেন কৃষক। তাই পটুয়াখালীর কলাপাড়ায় আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমান।

 বৃষ্টির জন্য গ্রামে গ্রামে ইসতেসকার নামাজ আদায়

গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে কৃষক থেকে শুরু করে এলাকার শতাধিক মুসুল্লী অংশ গ্রহণ করেন। এসময় তারা সবাই পরিধেয় পোশাক এবং টুপি উল্টো করে দুই রাকাত নামাজ করেন।

নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের কৃষক ফরিদ মৃধা জানান, বর্তমানে আমনের মৌসুম শেষের দিকে। এই মুহূর্তে বৃষ্টি না হলে আমরা চাষাবাদ করতে পারবো না। তাই আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে আমরা নামাজ আদায় করেছি। নীলগঞ্জ গ্রামের অপর কৃষক রহিম খান জানান, বৃষ্টি না হওয়ায় খাল, বিল ও মাঠ-ঘাট শুকিয়ে গেছে। আমাদের চাষবাদ ব্যহত হচ্ছে। এছাড়া মৌসুমী সবজিও চাষ করতে পারছি না। তাই আল্লাহ যেন আমাদের ওপর রহমত বর্ষণ করেন, সে কারণেই আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি।

Advertisement

মধ্য নীলগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কুদ্দুস আকন জানান, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এই নামাজ আদায় করেছিলেন। এটি মূলত নফল নামাজ। দেশে বালা-মসিবত ও অনাবৃষ্টির কারণে আমরা এই নামাজ আদায় করেছি। আল্লাহ চাইলে রহমতের বৃষ্টি হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে উজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের শুরডুগি গ্রামে এবং ধুলাসার ইউনিয়নের চর চাপলি গ্রামের বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করেন শত শত ধর্মপ্রান মুসল্লী।

সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক : অনন্যা পাণ্ডে

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa