Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা বৃষ্টি হলে ছাতা বা পলিথিন মাথায় ক্লাস করেন শিক্ষার্থীরা
জাতীয় শিক্ষা

বৃষ্টি হলে ছাতা বা পলিথিন মাথায় ক্লাস করেন শিক্ষার্থীরা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 1, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে রয়েছে শত বছরের পুরানো স্কুল জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটিতে ভাওয়াল রাজার আমলের একটি একতলা ভবন রয়েছে। তৎকালে ভবনটি পাঠশালা নামে পরিচিতি ছিল।

বৃষ্টি হলে ছাতা বা পলিথিন মাথায় ক্লাস করেন শিক্ষার্থীরা

Advertisement

স্কুলটির অধিকাংশ ক্লাসরুমের অবস্থায় খুবই ঝরাজীর্ণ। একটু বৃষ্টি হলেই চালের পানি গড়িয়ে ভেতরে পড়ে। বৃষ্টি একটু বেশি হলেই শিক্ষার্থীদের ছাতা বা পলিথিন মাথায় দিয়ে ক্লাস করতে হয়। ১৫টি শ্রেণিকক্ষের মধ্যে ৯টিই প্রায় অকেজো।

স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোসা. খদিজা জানান, তাদের স্কুলের চালের অবস্থা খুব খারাপ, সিলিংও ভাঙা। একটু বৃষ্টি হলেই তাদের ক্লাসরুমের ভেতরে ফোঁটায় ফোঁটায় পানি পড়তে শুরু করে। মেঝেতে পানি জমে যায়।

একই কথা বলেন স্কুলের ৫ম শ্রেণির ছাত্র মো. জাহাঙ্গীর আলম, ক্লাসের অবস্থা খুবই খারাপ। আমাদের কোন কোন শ্রেণি কক্ষের ছাদে এবং দেয়ালেও ফাটল রয়েছে। অকেজো ভবনেও আমাদের ক্লাস হচ্ছে। বেশি বৃষ্টি হলে চালের ফুটা দিয়ে পানি ঘরের ভেতরে পড়ে। অনেক সময় শেণি কক্ষের ভেতরেই আমাদের ছাতা কিংবা পলিথিন মাথায় দিয়ে ক্লাস করতে হয়।
স্কুলের প্রধান শিক্ষক মাহবুবা রহমান জানান, ১৯২৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ১৯৭৩ সালে এটি জাতীয়করণ হয়। স্কুলটি এ গ্রেডের হলেও এখানে ভালো ক্লাস রুম নেই। স্কুলের (অফিস কক্ষ বাদে) ১৫টি ক্লাস রুমের মধ্যে ৬টি ভালো বাকিগুলে পাঠদানে অনুপযোগী। ক্লাসরুমের সংকটের কারণে ভাওয়াল রাজার আমলের একতলা অকেজো ভবনেও ক্লাস নিতে হচ্ছে। এ ভবনের দু’টি শ্রেণি কক্ষের ছাদ ও দেয়ালের ফাটল রয়েছে। ঝুকির মধ্যেই ক্লাস নিতে হচ্ছে। সেমিপাকা অন্য ভবনের টিনের চাল-সিলিং ভাঙা ও স্থানে স্থানে ফুটো রয়েছে। তা দিয়ে বৃষ্টির পানি ক্লাসরুমে ঢুকে পড়ে। এতে শিক্ষার্থীদের ক্লাশ করতে সমস্যা হয়।

তিনি আরও জানান, স্কুলটিতে ১৭ জন শিক্ষক ও ৯৫৭জন শিক্ষার্থী রয়েছে। এখানে ২০১৩ সাল থেকে ৬ষ্ঠ-৮ম শ্রেণি (সরকারের পাইলট প্রকল্প) চালু হয়েছে। ২০০০ সালে একটি দোতলা ভবন এবং ২০০১ সালে দুই কক্ষের একটি একতলা ভবন নির্মিত হলেও দোতলা ভবনের ৬টি কক্ষের মধ্যে দুইটি ব্যবহৃত হচ্ছে অফিস কক্ষ হিসেবে। শিক্ষক সংকট নেই। তবে পাঠদানের মানসম্মত ক্লাস রুমের সংকট রয়েছে।

প্রধান শিক্ষক জানান, এ ব্যাপারে বিভিন্ন সময় জেলা শিক্ষা অফিস, স্থানীয় মন্ত্রী/এমপিদের কাছেও ভবনের জন্য একাধিকবার আবেদন করেছি। তারা আশ্বাস দিলেও ভবন পাইনি। কিন্তু মাঝে মধ্যে সংস্কারের জন্য স্বল্প পরিমাণে টাকা পেয়েছি। যা দিয়ে সংস্কার করলেও তা বেশিদিন টেকে না। ২০১৭ সালে স্থানীয় সরকার বিভাগের এক প্রকৌশলী পরিদশর্ন করে পুরোনো ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও শ্রেণি কক্ষের অভাবে সেখানেও ক্লাস নিতে হচ্ছে। এমতাবস্থায় নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ এ প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালের সমাপনী পরীক্ষায় ২৬০জন পরীক্ষার্থীর মধ্যে ১২৫জন ’এ প্লাস’ ১৮জন টেলেন্টপুল এবং ২জন সাধারণ গ্রেডে বৃত্তিসহ শতভাগ পাশ করেছে। ক্লাসরুমের সংকট কাটলে শিক্ষার্থীদের পাশ ও মানের হার আরও বাড়বে বলে আশা করছি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন বলেন, এ স্কুলে মানসম্মত পাঠদানের জন্য আরও কমপক্ষে ৯টি ক্লাসরুম প্রয়োজন। কক্ষ সংকটে পাঠদানে সমস্যা হচ্ছে। ইতোপূর্বে ভবন বরাদ্দের জন্য ডিজি অফিসে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে কেন পায়নি তা বলতে পারছি না। আবারো ভবনের জন্য প্রস্তাব পাঠাবো এবং স্বশরীরে ডিজি স্যারকে বিষয়টি বলবো। বিভিন্ন সময়ে মেরামতের জন্য বরাদ্দ দেয়া হলেও তা দিয়ে শ্রেনিকক্ষ নির্মাণের জন্য যথেষ্ট নয়।

“এক রাতের জন্য কত টাকা নেন?” প্রশ্নের যে জবাব দিলেন স্বস্তিকা

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa