Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ‘বেআইনিভাবে ধর্মান্তর নিষিদ্ধ’ আইনের আওতায় ভারতের উত্তর প্রদেশের এটাহ জেলায় ছয় মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনও আরও পাঁচজনকে খুঁজছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে পুলিশ এক বিবৃতিতে বলেছে, ২১ বছরের এক হিন্দু মেয়ের বাবা উত্তর প্রদেশের এটাহ জেলার জলেসারে এফআইআর করেন। তিনি অভিযোগ করেন যে একজন মুসলিম ব্যক্তি ও তার আত্মীয়রা তার মেয়েকে ধর্মান্তরকরণ এবং বিবাহের উদ্দেশে অপহরণ করেছে।

পুলিশ জানিয়েছে, গত ১৭ নভেম্বর মেয়েটি বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ‘নিখোঁজ’ হয়। পুলিশ ওই ঘটনায় ধর্মান্তরের সাথে সম্পর্কিত নতুন আইনে মামলা করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশ এখন পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পলাতক অভিযুক্তদের বিষয়ে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) এটাহ জেলার পুলিশ জানিয়েছে, ‘জলেসার এলাকায় মেয়েটিকে প্রতারণা ও জোর করে ধর্মান্তরের মধ্য দিয়ে বিয়ে করার ঘটনায় পলাতক আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ৫ অভিযুক্তকে গ্রেফতারের জন্য ২৫ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ভারতের উত্তর প্রদেশে ধর্মান্তর ইস্যুতে নতুন আইনকে তীব্র সমালোচনা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতিসহ অনেকেই আইনটিকে ‘অসাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী’ বলে অভিহিত করেছেন।

ভারতে গত ২৮ নভেম্বর বিজেপিশাসিত উত্তর প্রদেশে ‘বেআইনি ধর্ম পরিবর্তন অধ্যাদেশ’ জারি করা হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন। দেশে এই প্রথম কোনো রাজ্যে এ ধরণের অধ্যাদেশ কার্যকর হয়েছে। এটিকেই কথিত ‘লাভ জিহাদ’ বিরোধী অধ্যাদেশ বলে মনে করা হচ্ছে।

গত ২৪ নভেম্বর উত্তরপ্রদেশ মন্ত্রিসভা লাভ জিহাদ সম্পর্কিত অর্ডিন্যান্সকে অনুমোদন দেয়। এরপরে, এটি অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। উগ্র হিন্দুত্ববাদীদের দাবি- মুসলিম তরুণরা হিন্দু তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনো কেন্দ্রীয় সংস্থা ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, এমনকি আইনেও ‘লাভ জিহাদ’ এর কোনো অস্তিত্ব নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.