Picture Kaligonj(1)

Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা বেকার যুবকদের মাঝে ঋণের চেক বিবতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা যুব অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় প্রশিক্ষিত ৮ জন বেকার যুবককের মধ্যে ৬ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

73201485_2123118241123063_7562637998878097408_n

এর আগে দিবসটি উপলক্ষে ‘‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার ইউসুফ ভূঁঞার সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন অফিসার জাহিদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কৃষি অফিসার আবু নাদের সিদ্দিকী, নির্বাচন অফিসার ফারিজা নূর প্রমুখ। এ সময় যুব উন্নয়ন অফিসের মীর মোহাম্মদ সফি, সুজন চন্দ্র বণিক, সুমন হোসেন, নিরঞ্জন চন্দ্র দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

74861865_2290020357977972_2070928969800089600_n

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google