নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দেশের তৈরি পোশাকশিল্পের আরও একটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটি হলো গাজীপুর সদরের পুবাইল এলাকার এপিএস নিট কম্পোজিট লি.। গতকাল রোববার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৪।

বেড়েছে সবুজ কারখানার সংখ্যা

Advertisement

এপিএস নিট কম্পোজিট গোল্ড সনদ পেয়েছে। ১১০ নম্বরের মধ্যে এপিএস নিট কম্পোজিট পেয়েছে ৭১ নম্বর।

বিজিএমইএর তথ্যমতে, বাংলাদেশে ২১৪টি সুবজ কারখানার মধ্যে প্লাটিনাম রেটিং পেয়েছে ৮০টি। এ ছাড়া গোল্ড রেটিং ১২০টি, ১০টি সিলভার। আর চারটি সার্টিফায়েড। তা ছাড়া এখনো গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে অনেক কারখানা। মোট ১১০-এর মধ্যে যেসব কোম্পানি ৮০ বা তার চেয়ে বেশি নম্বর পায়, তারা প্লাটিনাম সনদ লাভ করে। কোনো কারখানা ৬০ থেকে ৭৯ নম্বর পেলে গোল্ড সনদ পায়, ৫০ থেকে ৫৯ পেলে পায় সিলভার সনদ আর ৪০ থেকে ৪৯ পেলে পায় সার্টিফায়েড সনদ।

কালীগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে, চালক নিহত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google