Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ বেনাপোল কাস্টমসে স্বর্ণ চুরি, সাবেক ভল্ট ইনচার্জসহ ২ জন রিমান্ডে
খুলনা বিভাগীয় সংবাদ

বেনাপোল কাস্টমসে স্বর্ণ চুরি, সাবেক ভল্ট ইনচার্জসহ ২ জন রিমান্ডে

By Saiful Islamজানুয়ারি 17, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : যশোরের বেনাপোল কাস্টমস হাউসের ভল্ট ভেঙে আলোচিত প্রায় ২০ কেজি স্বর্ণ চুরি মামলায় কাস্টমসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা (ভল্ট ইনচার্জ) শহিদুল ইসলাম ও আসামি অলিউল্লাহর বিরুদ্ধে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান এ আদেশ দেন।

আসামি শহিদুল ইসলাম বরিশাল অগৈলঝাড়ার চেঙ্গুটিয়া গ্রামের মৃত আব্দুর রব মৃধা ও অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বকসার চারুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যে কোনো সময় বেনাপোল কাস্টমস হাউসের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের তালা ভেঙে চোরেরা ১৯ কেজি ৩১৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণ চুরি করে নিয়ে যায়; যার মূল্য ১০ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৩৬২ টাকা। এছাড়া গোডাউনের বিভিন্ন লকারে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র ছিল। সেগুলো অক্ষত ছিল। ঘটনার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল।

বিষয়টি জানাজানি হলে কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা এমদাদুল হক অপরিচিত ব্যক্তিদের আসামি করে পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক সিরাজুল ইসলাম এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গোডাউনে সাবেক কর্মরত কয়েকজন কর্মকর্তাকে আটক করে আদালতে সোপর্দ করেন।

তাদের দেয়া জবানবন্দি অনুযায়ী ওই দুই সাবেক গোডাউন ইনচার্জ শহিদুল ইসলাম ও অলিউল্লাহকে গত ৭ জানুয়ারি পুলিশ ঢাকা থেকে আটক করে। এরপর ওই দুইজনের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। রোববার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

জুন 16, 2026
নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

জুন 16, 2026
Latest News
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রেফতার

কামরাঙ্গীরচরে হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, রক্তমাখা চাকু উদ্ধার

ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa