প্রেম-বিয়ে নিয়ে লুকোচুরি কম করেননি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তবে সবকিছু পেছনে ফেলে ২০২৪ সালের ১৫ জুলাই প্রেমিক শোভন গাঙ্গুলির গলায় মালা পরান এই তারকা। গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। কিন্তু এ নিয়ে নানা রহস্য করেছেন তারা।

বুধবার (১৫ জুলাই) ছিল সোহিনী-শোভন দম্পতির দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ দিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। এসব যুগল ছবিতে দেখা যায়, সোহিনীর পরনে সাদা রঙের কুর্তি। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া, চুলে গোঁজা রঙিন ফুল। ফেছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরে আছেন শোভন। সোহিনীর বেবি বাম্প স্পষ্ট। এসব ছবির ক্যাপশনে সোহিনী লেখেন—“তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।”
এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন সোহিনী-শোভন। ২৩ ঘণ্টায় তার এ পোস্টে রিঅ্যাক্ট পড়েছে এক লাখের বেশি। মন্তব্য পড়েছে ৪ হাজারের বেশি।
কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন সোহিনী-শোভন, তা জানাননি তারা। তবে একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে বলেন, “চলতি বছরের দুর্গাপূজায় তাদের কোলজুড়ে সন্তান আসতে পারে।”
মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার। শুরুতে গুঞ্জন রটেছিল, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন সোহিনী। তবে গুঞ্জন সত্যি করে, ২০২৪ সালের ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়েন তারা।
২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি। ২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রান্না বাটি’। গত বছর মুক্তি পায় সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



