বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রশিবির রাত সাড়ে ১০টা পর্যন্ত লাইটিং করার অভিযোগে অভিযান চালিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব প্রস্তুতির সময় প্রক্টর মো. ফেরদৌস রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় প্রক্টর শিবিরের সভাপতি সুমন সরকারকে লাইটিং বন্ধ করার নির্দেশ দিলে তারা লাইটিং বন্ধ করেন।
লাইটিংয়ের বিষয়ে জানতে চাইলে শিবিরের সভাপতি সুমন সরকার বলেন, ‘আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এ জন্য লাইটিং চালু করা হয়েছিল। আমাদের নিজস্ব জেনারেটর রয়েছে, যা দিয়ে আমাদের অনুষ্ঠান পরিচালনা করা হবে। আমাদের অনুষ্ঠান রাত ৮টা পর্যন্ত চলবে।’
আরও পড়ুনঃ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
উল্লেখ্য যে, এর আগে ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পূর্ব পাশে চিঠি উৎসবেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লাইটিং করতে দেখা গেছে।তবে এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরব ভূমিকা পালন করতে দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


