আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে শনিবার একটি বাস উল্টে অন্তত ১১ জন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন শিশু এবং ৩ জন নারীও ছিলেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। পাসনি থেকে করাচি যাওয়ার পথে মাকরান উপকূলীয় মহাসড়কের কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায় বাসটি। এতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর প্রকাশ করেছে দ্য ডন।

image-94551-1570287444

Advertisement
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছান পাক কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ড সূত্র জানায়, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু ঘটে। আহতদের ওরমারাতে অবস্থিত পিএনএস দারমান জাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের পাকিস্তান নেভীর চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছেন।

দুই সপ্তাহ আগেই স্কার্দু থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে গিলগিট-বালতিস্তানের বাবুসার বাইপাসে একটি টিলা থেকে পড়ে এরকমই একটি বাস দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে সেদিন ১০ জন সেনা কর্মকর্তার সঙ্গে ৩ জন শিশু ও ৮ জন নারীও ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google