Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বৈশ্বিক খাদ্য সঙ্কট প্রশ্নে রাশিয়ার অবস্থানের পক্ষে সাফাই পুতিনের
আন্তর্জাতিক

বৈশ্বিক খাদ্য সঙ্কট প্রশ্নে রাশিয়ার অবস্থানের পক্ষে সাফাই পুতিনের

By জুমবাংলা নিউজ ডেস্কJune 25, 2022Updated:June 25, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার বলেছেন, ইউক্রেনে মস্কোর সামরিক অবস্থান বৈশ্বিক খাদ্য সঙ্কটের জন্য দায়ী নয়, বরং এক্ষেত্রে তিনি রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি প্রতিরোধের জন্য পশ্চিমা বিশ্বকে দোষারোপ করেন। খবর এএফপি’র।

বৈশ্বিক খাদ্য সঙ্কট প্রশ্নে রাশিয়ার অবস্থানের পক্ষে সাফাই পুতিনের

Advertisement

ভার্চুয়াল সম্মেলন ‘ব্রিকস প্লাস’-এ বক্তব্য দেওয়ার সময়  পুতিন বলেন, বিভিন্ন কারণে ‘বিশ্ব খাদ্য বাজার  ভারসাম্যহীন হয়ে পড়েছে।’ এই সম্মেলন চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ ১৭টি দেশের নেতাদের একত্রিত করে।

রাশিয়া ও বেলারুশ থেকে সার সরবরাহের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে বৈশ্বিক কৃষি উৎপাদন অস্থিতিশীল করে তোলা এবং মস্কোর খাদ্যশস্য রপ্তানি কঠিন করায় পুতিন পশ্চিমা বিশ্বের দেশগুলোকে, বিশেষকরে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

পুতিন বলেন, ‘খাদ্যশস্যের মতো কৃষি খাতের কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উন্নত দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। এসব দেশের অধিকাংশ জনগোষ্ঠীর বেঁচে থাকার জন্য সেসব দেশের বাজারগুলোতে পাউরুটি ও আটা একেবারে প্রয়োজনীয় পণ্য।’

তিনি রাশিয়ার সামরিক পদক্ষেপ শুরুর পর ইউক্রেনের বিভিন্ন বন্দরে খাদ্যশস্য আটকে রাখার সমালোচনা করে বলেন, এভাবে বৈশ্বিক খাদ্য বাজারে কোন সমস্যার সমাধান সম্ভব নয়।

পুতিন বলেন, বৈশ্বিক খাদ্য বাজারের ক্ষেত্রে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তারা তাদের চুক্তিমূলক বাধ্যবাধকতা পূরণের ব্যাপারে প্রস্তুত রয়েছে।

পুতিন গত ২৪ ফেব্রুয়ারি  ইউক্রেনে  সৈন্য পাঠানোর পর ওয়াশিংটন ও ব্রাসেলস  মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে।

এর ফলে পুতিন আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের এবং নতুন বাজার সৃষ্টির চেষ্টা শুরু করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

July 12, 2026
Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

July 12, 2026
Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

July 12, 2026

Latest News

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa