
যদিও একসঙ্গে দু’জনকে বিয়ে করেননি। একজনকে আইন মেনে বিয়ে করেছিলেন। তা সত্ত্বেও অন্যজন সবকিছু মেনে একসঙ্গে ছিলেন। তবে এবারে এক অন্য ধরনের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। বর দিলীপ নিজের শ্যালিকা রচনাকে বিয়ে করার আগে বিনীতা অর্থাৎ তার বোনকে বিয়ে করেছিলেন। বিনীতা গুরাভেলি গ্রামের সরপঞ্চের মেয়ে। ৯ বছর আগে তাদের বিয়ে হয়; তাদের তিন সন্তানও রয়েছে।
দিলীপ বলেছেন, প্রথম স্ত্রী বিনীতা তার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। আর সে কারণেই বিয়ের অনুষ্ঠানে শ্যালিকাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে আবার নিজের প্রথম পক্ষের স্ত্রীকে বিয়ে করেছেন। এছাড়াও জানা গেছে প্রথম পক্ষের স্ত্রী অসুস্থ। সন্তানদের দেখাশোনা করার জন্য কাউকে প্রয়োজন, সে কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
দিলীপ দাবি করেছেন, প্রথম স্ত্রীরা মতেই একই বিয়ের অনুষ্ঠানে দুজনের গলায় মাল্যদান করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



