জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পাথর বোঝাই ট্রাকের ধাক্বায় কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়ার পর্যেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (০৫ মার্চ) সন্ধ‍্যায় ভূরুঙ্গামারী -সোনাহাট স্হল বন্দর সড়কের সোনাহাট রেল সেতুর পশ্চিম পাশে তালতলা নামক স্হানে ঘটনাটি ঘটে।

বোনের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল আবহাওয়া কর্মকর্তার
ছবি সংগৃহীত
Advertisement

মৃত কর্মকর্তার নাম আনিছুর রহমান আপেল (৩০)। তিনি কুড়িগ্রামের রাজাহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মৃত ওই কর্মকর্তা  উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৎস্য অফিসের  (অব:) কর্মচারী আমির হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে আনিছুর রহমান আপেল মোটর সাইকেলযোগে তার বোনের বাড়ি উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার থেকে বাড়িতে ফেরার পথে ভূরুঙ্গামারী -সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে তালতলা চত্রার ব্রিজের নিকট পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রাক (রংপুর মেট্রো-ট- ১১০০১৭) তাকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলসহ তিনি ট্রাকের নিচে ছিটকে পড়ে  মারাত্মকভাবে  আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

নিহত আনিছুর রহমানের চাচা রেজাউল করিম মাস্টার ও তার চাচাত ভাই লুৎফর রহমান বলেন, সে গত দুইমাস আগে নীলফামারী জেলার ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস থেকে থেকে বদলি হয়ে  কুড়িগ্রামে যোগদান করেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখনও কেউ কোন অভিযোগ করেনি  তবে  অভিযোগ পেলে আইনানুগ  ব‍্যবস্থা গ্রহন করা  হবে।

সয়াবিন তেল নিতে চাইলে সাথে কিনতে হবে পোলাও চাল!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.