
ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে বরের বাবা।
অভিযোগে বলা হয়, ৯ ডিসেম্বর প্রবীণ ও রিয়ার বিয়ে হয়। বৌভাতের দিন নগদ ৭০ হাজার রুপি আর ৩ লাখ রুপির গয়না নিয়ে পালিয়েছেন রিয়া।
প্রবীণের বাবা রাম লাডেটে জানান, ছেলের বিয়েতে ৪ লাখ রুপি খরচ করেছেন তিনি। টিংকু নামের এক ঘটক কনে খুঁজে দেন। কনেকে গয়না বানিয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে টাকাও নেন টিংকু।
এদিকে বৌভাতের রাতেই নববধূ পালিয়ে যাওয়া হতাশ বর প্রবীণ। বিয়ে করে এমন পরিস্থিতির শিকার হবেন তিনি ভাবতেও পারেননি।
এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তারা ঘটক টিংকুকে খুঁজছে। সবকিছুর পেছনে তার হাত রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



