জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারস্থ সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-শাখায় চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভোল্ট খুলে প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

Advertisement

সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাতে ব্যাংকের দোতালা ভবনের পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। ভেতরে প্রবেশ করে তারা সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে যাতে তাদের শনাক্ত করা না যায়। পরে প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভোল্ড খুলে ২৭ লক্ষ ৩০ হাজার ৩৮৩ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় সিসিটিভি ফুটেজের রেকর্ড হার্টডিক্স নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার সুদিপ্ত রায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সিআইডির ইন্সপেক্টর আবু জাহিদ তুহিন, পিবিআই ইন্সপেক্টর মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

ব্যাংকের ম্যানেজার এমএ হালিম ভূইয়া বলেন, প্রতিদিনের ন্যায় ২৭ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ব্যাংক বন্ধ করে আমরা চলে যাই। পরদিন ২৮ এপ্রিল সকাল ৯টা ২০ মিনিটে তালা খুলে সহকারী অফিসার সাদ্দাম হোসেন দেখতে পায় জানালার গ্রিল কাটা এবং ভোল্ড খোলা। পরে তিনি আমাকে ও পুলিশকে খবর দেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিক্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.