জুমবাংলা ডেস্ক : নিজের এবং পরিবারের সদস্যদের আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের (অবরুদ্ধ) বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।
ঢাকা দক্ষিণের সাবেক মেয়রের জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন একথা জানিয়েছেন।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী, মা, বোন এবং প্রতিষ্ঠানের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেয় আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ বিচারক কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। এখন থেকে এসব ব্যাংক হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা।
সোমবার দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘মামলার অনুসন্ধান স্বার্থে দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহমেদ রবিবার সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের তিনটি, স্ত্রী ফারহানা আলমের দুইটি, বোন শাহানা হানিফের দুইটি ও মায়ের একটি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


