জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে এসে বিদ্যালয়ের টিনের ছাউনি ভেঙে পড়ে মো. খোরশেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ব্যারিস্টার সুমনের খেলা

Advertisement

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামাপুর গ্রামের খলিল হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকেলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল খেলার আয়োজন করা হয়। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। এ সময় স্টেডিয়ামের পাশের একটি টিনশেড ঘরের চালার ওপর উঠে খেলা দেখছিলেন অনেক দর্শক। হঠাৎ টিনশেড ভেঙে পড়ে অন্তত ১০ জন আহত হন। তাদের পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলমের মৃত্যু হয়।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, নিহতের মরদেহ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দাম বেড়েছে রিচার্জেবল ফ্যান, লাইটসহ ইলেকট্রনিক্স পণ্যের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.