
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। পাঠানো বার্তায় বলা হয়েছে, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত তার ঢেউ এসে ঠেকেছে আমাদের দেশেও। বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের মত আমাদের দেশের ফুটবল প্রেমীরাও নান্দনিক ও মনোমুগ্ধকর এই খেলার শৈল্পিক প্রদর্শনী দেখার অপেক্ষায়।
কিন্তু মনে রাখতে হবে অন্যান্য খেলার মত ফুটবল খেলাও একটি নিছক বিনোদনের অংশ মাত্র। তাই এই খেলার হার-জিতকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করা হবে আইন শৃঙ্খলার পরিপন্থী আচরণ। এতে নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে।’ তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মহানগর জুড়ে।
বিশ্বের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসির আর্জেন্টিনা ও বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার নেইমারের ব্রাজিল মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। বাংলাদেশ সময় রবিবার সকাল ছয়টায় মারাকানায় হবে এই ম্যাচটি।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলছেন, ‘প্রস্তুতি বলতে আমাদের সব থানাকে এলার্ট করেছি। রিজার্ভ ফোর্সকেও প্রস্তুত রেখেছি। কোনও অঘটনের আশঙ্কা করছি না। এরপরও যদি কোনও অঘটন ঘটে তা আইনগতভাবে মোকাবেলা করা হবে। তিনি বলেন, করোনাকালে বাইরে জনসমাগম করে নয় বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সবাইকে নিয়ে খেলা উপভোগ করুন। তবে খেলার হারজিত নিয়ে যাতে কেউ অতি উৎসাহী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



