Advertisement

স্পোর্টস ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্টের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। তার মৃত্যুতে ক্রিকেটার বিরাট-রোহিতের পর আবেগঘন স্ট্যাটাস দিলেন সাকিব আল হাসানও।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সেরা ক্রিকেটার। সেখানে ‘লিজেন্ড’ লেখাসহ ব্রায়ান্টের একটি ছবি পোস্টের পাশাপাশি বাংলায় ও ইংরেজিতে কিছু কথা লিখেছেন তিনি।

সেই পোস্টে বাংলায় সাকিব লেখেন, ‘যতই প্রতিভা থাকুক না কেনো, সেরাদের সেরা হওয়ার জন্য চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা। কোবে ব্রায়ান্টের মতো কিংবদন্তিরা তাই কখনোই হারিয়ে যান না। তাঁরা নিজেদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে। তাঁর অকাল মৃত্যুতে আমি প্রচন্ড শোকাহত। সেইসাথে তাঁর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা।’

প্রসঙ্গত, গত রবিবার সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার কালাবাসাস শহরের অদূরে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ১৩ বছরের মেয়ে জিয়ানা মারিয়া ব্রায়ান্টসহ নিহত হন কোবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.