Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ব্রিটিশ রাজপরিবার ছাড়েননি, পিছু হটেছেন প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

ব্রিটিশ রাজপরিবার ছাড়েননি, পিছু হটেছেন প্রিন্স হ্যারি

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 26, 20213 Mins Read
Advertisement

হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি শুক্রবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবার থেকে ‘বিদায় নিয়েছেন’— বলে সংবাদমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলো সঠিক নয়। তিনি এবং তার স্ত্রী রাজপরিবার থেকে বিদায় নেননি, বরং ‘পিছু হটেছেন’; এবং এই পিছু হটার প্রধান কারণ ব্রিটেনের ‘বিষাক্ত’ সাংবাদমাধ্যম। খবর রয়টার্স’র।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন টক শো ‘লেট লেট শো’র উপস্থাপক জেমস কর্ডেনকে এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন এই ব্রিটিশ রাজপুত্র।

শুক্রবারের ওই সাক্ষাৎকারে কর্ডেনের প্রশ্নের উত্তরে প্রিন্স হ্যারি বলেন, ‘…এটা ছেড়ে যাওয়া নয়। আমি এবং আমার স্ত্রী কখনওই আমাদের পরিবার ছেড়ে যাইনি। আমরা যে আলাদা হয়েছি…আপনি একে ছেড়ে যাওয়ার পরিবর্তে পিছু হটা বলতে পারেন। সেখানকার পরিস্থিতি এমন রূপ নিচ্ছিল যে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।’

২০২০ সালে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল জানিয়েছিলেন, তারা রাজপরিবারের আনুষ্ঠানিকতা থেকে দূরে থাকতে চান। তাদের এই ঘোষণাকে বিদ্রুপ করে ব্রিটেনের সংবাদমাধ্যমগুলো একে ‘মেক্সিট’ অ্যাখ্যা দিয়েছিল।

তারপর গত সপ্তাহে যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের সিংহাসনে আসীন রানী দ্বিতীয় এলিজাবেথকে প্রিন্স হ্যারি বলেছেন— তিনি ও তার স্ত্রী রাজপরিবারের দায়িত্ব থেকে চিরতরে সরে যেতে চান।

ওই প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, রানী তার কনিষ্ঠ নাতির ইচ্ছায় সম্মতি দিয়েছেন এবং ডিউক অব সাসেক্স (প্রিন্স হ্যারি) ও ডাচেস অব সাসেক্সকে (মেগান মার্কেল) তাদের রাজকীয় উপাধি এবং রাজপরিবার থেকে পাওয়া সুযোগ-সুবিধা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।

সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেন, ‘ব্রিটিশ সাংবাদমাধ্যমগুলোর বৈশিষ্ট্য কেমন— আমরা সবাই জানি…আমার মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দিচ্ছিল ওগুলো। মনে হচ্ছিল তারা আমাকে বিষ প্রয়োগ করছে। এ কারণে আমি তা ই করেছি যা বাবা এবং স্বামী হিসেবে একজন পুরুষের করা উচিত। আমার স্ত্রী সন্তানকে ওই বিষাক্ত পরিবেশ থেকে বের করে নেওয়া খুব জরুরি ছিল।’

২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে একবছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাস করছেন ৩৬ বছর বয়স্ক প্রিন্স হ্যারি এবং তার ৩৯ বছর বয়স্ক স্ত্রী মেগান মার্কেল। একটি পুত্রসন্তান রয়েছে এই দম্পতির ঘরে। গত ১৪ ফেব্রুয়ারি এই দম্পতির এক মুখপাত্র জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন হ্যারি-মেগান।

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক মেগানের বাবা শ্বেতাঙ্গ হলেও মা আফ্রিকান-আমেরিকান, অর্থাৎ কৃষ্ণাঙ্গ। ব্রিটেনের রাজপুত্রের সঙ্গে একজন মিশ্র রক্তের নারীর বিয়ে সহজভাবে নেয়নি দেশটির সংবাদমাধ্যমগুলো।

যুক্তরাজ্য ছাড়ার আগে এই দম্পতি অভিযোগ করেছিলেন, ব্রিটেনের সংবাদমাধ্যমগুলো তাদের প্রতি হিংসাত্মক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ব্যাক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং মনগড়া সংবাদ পরিবেশনের জন্য ব্রিটেনের একাধিক পত্রিকার বিরুদ্ধে মামলাও করেছেন হ্যারি-মেগান।

ব্রিটিশ সেনাবাহিনীতে ১০ বছর চাকরি করা প্রিন্স হ্যারি সাক্ষাৎকারে বলেন, ‘এটা সত্য যে রাজকীয় দায়িত্ব পালনের চেয়ে সরকারি চাকরি করা আমার জন্য বেশ স্বস্তিদায়ক, তবে রাজপরিবারের দায়িত্ব আমি ছেড়ে দিচ্ছি— এটা সম্পূর্ণ ভুল এবং মনগড়া তথ্য।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

February 6, 2026
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

February 6, 2026
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
Latest News
ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.