Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ব্রিটেনের দূতাবাসে ঢুকতে পারছেন না মিয়ানমারের রাষ্ট্রদূত
আন্তর্জাতিক

ব্রিটেনের দূতাবাসে ঢুকতে পারছেন না মিয়ানমারের রাষ্ট্রদূত

By জুমবাংলা নিউজ ডেস্কApril 8, 20212 Mins Read

ব্রিটেনের দূতাবাসে ঢুকতে পারছেন না মিয়ানমারের রাষ্ট্রদূত

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জর মিন বুধবার বলেছেন, লন্ডনে অবস্থিত দূতাবাসে তাকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

তিনি বলেছেন, মিয়ানমারের সামরিক অ্যাটাশে দূতাবাসের কর্মীদের ভবন ছাড়তে নির্দেশ দিয়েছেন এবং তিনি আর দেশটির প্রতিনিধি নয় বলে তাকে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমি বাইরে আটকে আছি।’

বুধবারের ঘটনাকে জর মিন ‘লন্ডনের মধ্যে এক ধরণের অভ্যুত্থান’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এ ধরণের অভ্যুত্থান সংঘটিত হতে পারে না।’

ছবিতে দেখা গেছে, লন্ডনের মেফেয়ার এলাকায় মিয়ানমারের দূতাবাসের সামনে মিন দাঁড়িয়ে আছেন এবং মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলছেন।

জানা গেছে, কর্মীদের দূতাবাসে প্রবেশ করতে না দেয়ার জন্য পুলিশ ডাকা হয়েছে।

এদিকে লন্ডনে বসবাসকারী বার্মিজ কমিউনিটির লোকজন দূতাবাসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করছেন।

গত মার্চে অং সান সু চির মুক্তি দাবি করেছিলেন কিয়াও জর মিন। তিনি তখন বলেছিলেন, মিয়ানমার বিভক্ত হয়ে আছে এবং গৃহযুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, তার মন্তব্য দেশদ্রোহিতা নয়। তিনি মধ্যবর্তী অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেন মিন।

কিয়াও জর মিন একজন অবসরপ্রাপ্ত কর্নেল। এই মন্তব্যের জন্য ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব মিনের প্রশংসা করেছিলেন। রাব তার ‘সাহস ও দেশপ্রেমের’ প্রশংসা করেন।

উপ-রাষ্ট্রদূত চিট উইনকে লন্ডনের কূটনীতিকের দায়িত্ব নিতে বলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিবিসিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, কূটনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতের বর্তমান অবস্থা পরিষ্কারভাবে জানার চেষ্টা করছে।

Burmese community in London currently gathering at #Myanmar embassy over the news of the embassy being seized by the regime.
The police are seen there. Ambassador is reportedly blocked from entering the building.
Livehttps://t.co/qriPYPfY8J#WhatsHappeningInMyanmar pic.twitter.com/uKS9UrATFO

— Hnin Zaw (@hninyadanazaw) April 7, 2021

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

June 23, 2026
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026

Latest News

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa