Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বরিস জনসনের ব্রেক্সিট পরবর্তী মন্ত্রিসভা পুনর্গঠনে মতপার্থক্যের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ রাজনীতিবিদ সাজিদ জাভেদ। তার স্থলে অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত আরেক ব্রিটিশ রাজনীতিবিদ ঋষি সুনাক।

বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন অর্থমন্ত্রী সাজিদ জাভেদের স্থলে তার নাম ঘোষণা করেন।

অর্থমন্ত্রীর অধীনস্থ একটি মানবিক সহায়তা দলকে রাখা না রাখা নিয়ে সাজিদের সঙ্গে সরকারের মতপার্থক্য শুরু। সরকার থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছিলো, ওই সহায়তা দানকারী দলটির তহবিল বাতিলের।  কিন্তু জাভেদ তা অস্বীকার করে বলে আসছিলেন: একজন ব্যক্তিত্ব ও মর্যাদা সম্পন্ন মন্ত্রীর পক্ষে এ প্রস্তাব কোনোভাবেই গ্রহণ করা সম্ভব নয়।

এরপর আজ তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। আর চার সপ্তাহের ব্যবধানে আর প্রথমবারের মতো বাজেট পেশ করার কথা ছিল। ব্রিটেনের রাণী এরই মধ্যে সাজিদ জাভেদের পদত্যাগ পত্র গ্রহণ করে ঋষি সুনাককে অর্থমন্ত্রী হিসেবে সম্মতি দিয়েছেন।

ঋষি গত বছর থেকেই যুক্তরাজ্য সরকারের অর্থমন্ত্রণালয়ের ‘চিফ সেক্রেটারি টু দ্য ট্রেজারি’র দায়িত্ব পালন করে আসছিলেন। যা অর্থমন্ত্রীর পরই সব থেকে গুরুত্বপূর্ণ পদ হিসেবে মনে করা হয়। সাজিদের পদত্যাগে ‘ফার্স্ট চয়েজ’ হিসেবে এসেছে ঋষির নামটিই।

২০১৫ সালে প্রথমবারের মতো ইয়োর্কশায়ার রিচমন্ড আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হিসেবে নির্বাচিত হন ঋষি। তিনি টেরেসা মে’র সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.