Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ব্রিটেনে বিএনপির নেতাকর্মীদের এসাইলাম আবেদন অনিশ্চিত, আওয়ামী লীগ কর্মীদের আবেদনের হিড়িক
আন্তর্জাতিক

ব্রিটেনে বিএনপির নেতাকর্মীদের এসাইলাম আবেদন অনিশ্চিত, আওয়ামী লীগ কর্মীদের আবেদনের হিড়িক

By Saiful IslamAugust 21, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্যে হঠাৎ করে আওয়ামী লীগের সদস্য হয়ে হোম অফিসে এসাইলাম আবেদন করা অতিমাত্রায় বেড়ে গেছে। চলতি সময়ে বাংলাদেশি ‘ল’ ফার্মগুলোতে এর প্রতিচ্ছবি লক্ষ্য করা গেছে।

ব্রিটেনে বিএনপির নেতাকর্মীদের এসাইলাম আবেদন অনিশ্চিত, আওয়ামী লীগ কর্মীদের আবেদনের হিড়িক

Advertisement

প্রতিটি ফার্মেই বেড়েছে ক্লায়েন্টের সংখ্যা। ধারণা করা হচ্ছে গত দুই সপ্তাহে হোম অফিসে প্রায় দুই হাজারের মত নতুন ক্লেইম হয়েছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক দাবি করেছেন। আবেদন কারীরা বলছেন আওয়ামী লীগ করার কারণে বাংলাদেশে তাদের জীবন হুমকির মুখে। তবে অনেক বাংলাদেশি আইনজীবী বলছেন এখন যারা আওয়ামী লীগের হয়ে এসাইলাম আশ্রয়ের জন্য দরখাস্ত করছেন তাদের কেউই ৫ই আগস্টের পর আসেনি। সবাই এসেছেন পূর্বের বিভিন্ন মেয়াদে, এদের মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট ও কেয়ার ওয়ার্কার হিসেবে। স্টুডেন্ট ও কেয়ার ওয়ার্কার হিসেবে আসা বড় একটি অংশ ৫ই আগস্টের পূর্বে এসাইলাম ক্লেইম করেছেন এদের প্রায় সবাই বিএনপির নেতাকর্মী ও সমর্থক হয়ে এসাইলাম ক্লেইম করেছেন।

বিএনপির হয়ে ক্লেইম করা শতকরা ৮০% বাংলাদেশে কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না বলে বলে হোম অফিসের সিদ্ধান্তের ভিত্তিতে প্রমাণিত হয়েছে। আবেদনকারীর বেশিরভাগই হোম অফিস কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছেন , তাদেরকে হোম অফিস বিশ্বাস করেনি তবে এদের কেউ কেউ ইমিগ্রেশন আদালতে আপিল করে কৃতকার্য হয়েছেন যার সংখ্যা খুবই কম। বর্তমানে আওয়ামী লীগের হয়ে ক্লেইম করা অধিকাংশই বাংলাদেশে রাজনীতির সাথে সপৃক্ত ছিলেন না বলে ‘ল’ ফার্ম সূত্রগুলো বলছে।

ডিপলক সলিসিটর্সের আইনজীবী ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান , বর্তমানে এসাইলাম আবেদন করতে আসা বেশিরভাগ আবেদনকারী তাঁদের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন , এরকম অন্যান্য ফার্মগুলোতেও একই খবর পাওয়া যাচ্ছে , তবে গত দুই সপ্তাহে আওয়ামী লীগের হয়ে কতজন বাংলাদেশি এসাইলাম আবেদন করেছেন এর প্রকৃত হিসাব হোম অফিসে তথ্য অনুসারে জানা যাবে। হোম অফিসে থেকে এ বিষয়ে মোট হিসাবের তথ্য পেতে আরো তিন মাস সময় লাগতে পারে।

গত দুই তিন বছর ধরে বিএনপির হয়ে আবেদন করা অমীমাংসিত এসাইলাম আবেদনগুলোর কি হবে? এ বিষয়ে মাহবুবুর রহমান বলেন, যেহেতু বিএনপির হয়ে এসাইলাম করা ব্যক্তিদের মূল ভয় বা শত্রু ছিল আওয়ামী লীগ সরকার সেহেতু আওয়ামী লীগ এখন সরকারে নেই তাই অমীমাংসিত বা পেন্ডিং এপ্লিকেশনগুলোর সিদ্ধান্ত পজেটিভ আসার সম্ভাবনা ক্ষীণ।

এ ক্ষেত্রে বিএনপির হয়ে করা এসাইলাম দরখাস্তকারীদের বাংলদেশে আর কারো দ্বারা জীবননাশের আশঙ্কা , ভয় বা অন্য কোন শত্রু আছে কিনা খুঁজতে হবে , এরকম কারণ ও প্রমাণ বের করতে পারলে পেন্ডিং এপ্লিকেশন গুলোতে পজেটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। সূত্র: মানবজমিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026
Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

July 17, 2026

Latest News

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa