Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের পরাজয়ের পর ব্রিটেনের বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন বলেছেন, লেবার পার্টির জন্য এটা খুবই হতাশাজনক একটি রাত। ভবিষ্যতের নির্বাচনে তিনি লড়বেন না বলেও দাবি করেছেন।

২০১৬ সালে ব্রেক্সিটকে সমর্থন জানিয়েছেন এমন এলাকাগুলো দ্য নর্থ, মিডল্যান্ডস ও ওয়েলসে আসন হারিয়েছে দলটি।

সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এখন পর্যন্ত ৩২৬টি আসনে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের দল।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের সাড়ে ছয়শ আসনের মধ্যে ৬০০টির ফল ঘোষণা করা হয়েছে। এতে টরি পার্টি নতুন করে ৪৩টি আসন পেয়েছে। যেখানে বিরোধী দল লেবার হারিয়েছে ৫৫টি আসন।

বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট সম্পন্ন করার জন্য তার সরকার নতুন করে শক্তিশালী ম্যান্ডেট পেয়েছে।

পশ্চিম লন্ডনের অক্সব্রিজ আসনে জয়লাভের পর শুক্রবার জনসন বলেন, এখনকার পর্যায়ে যা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে, কনজারভেটিভ সরকার কেবল ব্রেক্সিট কার্যকর করাই নয় বরং দেশকে একতাবদ্ধ করা এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও নতুন করে শক্তিশালী জনাদেশ পেয়েছে।

তিনি আরও বলেন, আমি মনে করি এ এক ঐতিহাসিক নিরবাচন হতে চলেছে। যা আমাদেরকে নতুন সরকারে ব্রিটিশ জনগণের গণতান্ত্রিক আকাঙ্খাকে শ্রদ্ধা দেখানো, পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে আরো ভালর দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের জনগণের জন্য সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার সুযোগ করে দেবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.