Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ব্রেক্সিট : শেষ মূহূর্তে ব্রিটেনের বোঝাপড়ার আশা
আন্তর্জাতিক

ব্রেক্সিট : শেষ মূহূর্তে ব্রিটেনের বোঝাপড়ার আশা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 24, 20203 Mins Read

বরিস

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিট পুরোপুরি কার্যকর হবার পরেও ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা দেখছে না ইইউ৷ বরিস জনসনের সরকার অবশ্য এখনো হাল ছাড়তে নারাজ৷ অক্টোবরের মধ্যে বোঝাপড়া না হলে চুক্তি কার্যকর করা সম্ভব হবে না৷ খবর ডয়চে ভেলে’র।

ব্রেক্সিট সংক্রান্ত প্রায় সব গুরুত্বপূর্ণ পদক্ষেপই একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত হয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বোঝাপড়ার ক্ষেত্রেও তেমনটাই হবে বলে আশা করছে বরিস জনসনের সরকার৷ অথচ চলতি সপ্তাহের আলোচনার শেষে ইইউ-র প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, বর্তমানে এমন বোঝাপড়ার সম্ভাবনা নেই বললেই চলে৷ বৃহস্পতিবার তিনি বলেন, পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সহযোগিতার প্রশ্নে অগ্রগতি হলেও দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ঐকমত্যের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না৷

অথচ ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে পণ্য ও পরিষেবার ক্ষেত্রে সীমান্তে শুল্ক ও অন্যান্য আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে ব্রিটেন ও ইইউ-র মধ্যে আলোচনার গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দুই পক্ষের শীর্ষ নেতৃত্ব৷ কিন্তু বার্নিয়ে বৃহস্পতিবার অভিযোগ করেন যে, ইইউ গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানসূত্রের চেষ্টা করলেও ব্রিটেন মুক্ত বাণিজ্যের প্রশ্নে নিজস্ব অবস্থানে অটল রয়েছে৷

বিশেষ করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা প্রতিযোগিতার ক্ষেত্রে দুই পক্ষের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির জন্য ন্যায্য সুযোগ=সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে ব্রিটেন অত্যন্ত অনমনীয় অবস্থান আঁকড়ে ধরে রয়েছে৷ ব্রিটেনের জলসীমার মধ্যে ইইউ জেলেদের মাছ ধরার অধিকারের প্রশ্নেও বরিস জনসনের সরকার নিজস্ব অবস্থান থেকে নড়তে প্রস্তুত নয়৷

মিশেল বার্নিয়ে এমন নেতিবাচক পরিস্থিতি তুলে ধরলেও ব্রিটেনের মধ্যস্খতাকারী ডেভিড ফ্রস্ট এখনো হাল ছাড়তে প্রস্তুত নন৷ তাঁর মতে, বেশ কিছু মৌলিক প্রশ্নে মতপার্থক্য সত্ত্বেও একেবারে শেষ মুহূর্ত – অর্থাৎ, সেপ্টেম্বর মাসে দুই পক্ষের মধ্যে চুক্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে৷ তাই ততদিন পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়া হবে, বলেন ফ্রস্ট৷ তিনি ব্রেক্সিটের পর ব্রিটেনের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতার উপর জোর দিয়ে বলেন, ইইউ কিছুতেই এই বাস্তব মেনে নিতে চাইছে না৷

ব্রিটেনের শিল্প-বাণিজ্য মহল প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর ইইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য চাপ সৃষ্টি করে চলেছে৷ ইইউ-র সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের প্রশ্নে ব্রিটিশ যুক্তরাজ্যের ঐক্যে চিড় ধরার আশঙ্কাও দেখা যাচ্ছে৷ তার উপর করোনা সংকটের ফলে বিপর্যস্ত অর্থনীতির সমস্যা তো রয়েছেই৷ এই অবস্থায় ২০২১ সাল থেকে ইইউ-র সঙ্গে বাণিজ্যের পথে বাধা সৃষ্টি হলে ব্রিটেন বাড়তি চাপের মুখে পড়বে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে৷

জুলাই মাসে গ্রীষ্মকালীন বিরতির কারণে আপাতত দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ থাকবে৷ আগস্ট ও সেপ্টেম্বর মাসে শেষ পর্যায়ের আলোচনা শুরু হবার কথা৷ সেই আলোচনায় ব্রিটেন কোনো সামগ্রিক বোঝাপড়ার বদলে বিচ্ছিন্ন কিছু চুক্তির আশা করছে৷ বার্নিয়ে মনে করিয়ে দিয়েছেন যে, অক্টোবর মাসের মধ্যে বোঝাপড়া সম্ভব না হলে ঠিক সময়ে সেটি কার্যকর করা সম্ভব হবে না৷ ১৫ ও ১৬ই অক্টোবর ইইউ শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতারা সেই বোঝাপড়া মেনে নিলে সেটি অনুোমদনের জন্য ইউরোপীয় পার্লামেন্টে পাঠাতে হবে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa