eyj

Advertisement
জুমবাংলা ডেস্ক : এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ দেবরের পুরুষাঙ্গ কেটে নেয়ার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। আপন দেবর মনিরের (৩০) হাত থেকে নিজের সম্মান রক্ষার্থে ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে।

গতকাল ৫ অক্টোবর শনিবার দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বুরুমদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে আহত দেবর মনির বর্তমানে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বুরুমদীপাড়া গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম দীর্ঘ ছয় বছর ধরে দুবাই রয়েছেন। দুই সন্তানসহ তার স্ত্রী বাড়িতেই থাকেন। এ সুযোগে তাজুলের ছোট ভাই মনির ভাবির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন।

শনিবার রাতে ভাবির ঘরে প্রবেশ করেন মনির। পরে তাকে ধ র্ষণের চেষ্টা করেন। এ সময় ভাবি ধারালো ব্লেড দিয়ে মনিরের পুরুষাঙ্গ কেটে দেন। পরে বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত মনিরকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, ‘মনিরের পুরুষাঙ্গ দেড় থেকে দুই সেন্টিমিটার পরিমাণ কাটা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থা খারাপ হওয়ায় আমরা ঢাকায় প্রেরণ করি।’

এ বিষয়ে মনিরের ভাবি বলেন, ‘আমার দেবর মনির দীর্ঘ দিন ধরে আমাকে উত্ত্যক্ত করে আসছে। আমি বাধ্য হয়ে এই কাজ করছি।’

এ ব্যাপারে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। তারপরও খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.