Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বয়ঃসন্ধিতে প্রতি দশজনে একজন মেয়ে মনোদৈহিক সমস্যায় ভোগেন
জাতীয়

বয়ঃসন্ধিতে প্রতি দশজনে একজন মেয়ে মনোদৈহিক সমস্যায় ভোগেন

By Saiful IslamSeptember 7, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতি দশজনে একজন মেয়ে কৈশোরে বয়ঃসন্ধিকালীন ‘পিসিওএস’ (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম) সমস্যার সম্মুখীন হোন। কিন্তু কিশোরী ও নারীদের ৫০ শতাংশের ক্ষেত্রে এ রোগ যথাসময়ে নির্ণয় হয় না। ফলে তাদের বড় একটি সংখ্যা স্থূলতা, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, সন্তান জন্মদানে অক্ষমতা, মেটাবোলিক সিনড্রোম এমনকি এন্ড্রোমেট্রিয়াল কারসিনোমা তথা জরায়ু ক্যানসারের মতো ভয়াবহ সমস্যার সম্মুখীন হোন।
বয়ঃসন্ধিতে প্রতি দশজনে একজন মেয়ে মনোদৈহিক সমস্যায় ভোগেন

Advertisement

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিলন হলে ‘পিউবারটাল ট্রানজিশন পিসিওএস’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

‘পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলসেন্ট গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএজিএসবি) অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় প্রায় ৩০০ জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিএজিএসবি মহাসচিব অধ্যাপক ডা. গুলশান আরা।

তিনি বলেন, ‘পিউবারটাল ট্রানজিশন পিসিওএস’ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অর্থাৎ কৈশোরে বয়ঃসন্ধিকালীন সময় প্রতিটা মেয়ের জন্য যেমন আনন্দের, তেমন ভয়েরও। কারণ এ সময় মনোদৈহিক ও বয়ঃসন্ধিকালীন পরিবর্তনজনিত কারণে তারা পারিবারিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হন। তাদের মধ্যে মানসিক সমস্যা, ওষুধের অপব্যবহার ও অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। এই সমস্যা সময়মতো নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। তাহলে সুস্থ জাতি গঠন সম্ভব।

প্রধান অতিথির বক্তেব্য ওবসট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইট অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক সভাপতি অধ্যাপক ডা. টিএ চৌধুরী বলেন, একটি জাতিকে সুস্থভাবে গড়ে তুলতে হলে নারীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের সময়কে গুরুত্ব দিতে হবে। এ সংক্রান্ত শিক্ষাদানের মাধ্যমে তাদের সচেতন করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের মানুষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএজিএসবি সভাপতি অধ্যাপক ডা. কোহিনুর বেগম। তিনি বলেন, কিশোরীদের শৈশব এবং কৈশরে গাইনোকোলজিক্যাল সমস্যা সমাধানে দেশে দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। এ বিষয়ে গবেষণায় জোর দিতে হবে। একইসঙ্গে সমস্যা সমাধানে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের পিএমআরআই বেরেটি হাসপাতালের বিভাগীয় প্রধান (গাইনি অ্যান্ড অবস) অধ্যাপক অমিতা রায়। তিনি বলেন, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো শনাক্ত করতে হবে। এরসঙ্গে পিসিওএস (মনোদৈহিক সমস্যা) রোগ নির্ণয়ে গুরুত্ব দিয়ে চিকিৎসা ব্যবস্থা সহজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওজিএসবি সাবেক সভাপতি অধ্যাপক সামিনা চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু, ওজিএসবি প্রেসিডেন্ট (ইলেক্ট) অধ্যাপক ফারানা দেওয়ান।

প্যানেলিস্ট ছিলেন- ওজিএসবির ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জেনারেল অধ্যাপক সালেহা বেগম চৌধুরী। আলোচনা করেন ওজিএসবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. সালমা রউফ, ওজিএসবির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক এসকে জিন্নাত আরা নাসরীন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa