Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী কে.পি শর্মা অলির দাবি, আসল অযোধ্য ভারতে নয়, নেপালে। রাম আসলে ভারতীয়ই নন। উনি নেপালি। সম্প্রতি নেপালের সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেছেন অলি। এমনটাই খবর দিয়েছে এএনআই।

ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক এখন তলানিতে৷ সম্প্রতি ভারতের নিজেদের বলে দাবি করা একাধিক এলাকাকে অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল পাশ হয়েছে নেপালের পার্লামেন্টে৷ কোনও রকম বিরোধিতা ছাড়াই সর্বসম্মত ভাবে ওই সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে৷ এটিকে চীনের উষ্কানি বলেও অভিযোগ করে ভারত।

নেপাল ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারিত হয় ১৮১৬ সালের ৪ মার্চ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের রাজার মধ্যে স্বাক্ষরিত সুগাউলি চুক্তির মাধ্যমে। এই দুই দেশের মধ্যে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার মুক্ত সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার সীমানাজুড়েই নদী। সুগাউলি চুক্তি অনুসারে, নেপালের পশ্চিমে অবস্থিত মহাকালী নদীই হবে দুই দেশের মধ্যকার সীমানা।

আপাতদৃষ্টিতে সহজ এই সীমানায় জটিলতার সৃষ্টি হয়েছে মহাকালী নদীর উৎস নিয়ে দুই দেশের নীতিনির্ধারকদের ভিন্ন ভিন্ন তত্ত্বের ফলে। নেপালের দাবি, এই নদীর উৎপত্তি হয়েছে লিম্পিয়াধুরা থেকে। যে জায়গা লিপুলেখ থেকে পশ্চিম দিকে অনেক ভেতরে। অন্যদিকে ভারতের দাবি, মহাকালী নদীর উৎপত্তি হয়েছে লিপুলেখ থেকে।

এর বিপরীতে নেপাল বলছে, ভারত যে নদীকে মহাকালী নদীর উৎস বলছে, সেটি আসলে ওই নদীরই একটি উপনদী। এদিকে বিতর্কিত ভূখণ্ডটি পড়েছে দুটি নদীর মাঝখানে। ফলে চুক্তি অনুসারেই নেপাল লিপুলেখ গিরিপথকে নিজেদের দাবি করে আসছে।

এদিকে ভারতও গত নভেম্বরে নিজেদের মানচিত্রে কালাপানি অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে। নেপাল প্রতিবাদ জানালেও কোনো কর্ণপাতই করেনি তারা। নেপালের দাবি, ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধে পরাজিত হওয়ার পর থেকে ভারত নেপালের সীমান্তবর্তী ভূখণ্ডে সেনাচৌকি বসানো শুরু করে।

এছাড়া গত সপ্তাহে নেপালে ভারতের রাষ্ট্রীয় চ্যানেল দূরদর্শনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেপাল সরকার৷ ভারতের বাকি সব বেসরকারি চ্যানেল সম্প্রচারিত হচ্ছে নেপালে, দূরদর্শন বাদে৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.