
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি বাতিল ও ভর্তি পুনর্বহাল ফি ৭০০ টাকার স্থলে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভা এবং সিন্ডিকেটের ২৩৭তম সভার অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে কার্যকর হবে। পরিবর্তিত ফি আগামী ১ অক্টোবর ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



