image-92045-1571724151

Advertisement
জুমবাংলা ডেস্ক : ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে কক্সবাজার সদরের ঈদগাঁওতে অভিযুক্ত আপন চাচাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সদরের ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধইল্যা ঝিরি এলাকায় চাচাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান।

আটক চাচা মোজাম্মেল হক (২৯) ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধইল্যা ঝিরি এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে। যৌন নিপীড়নের শিকার ভিকটিমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০ অক্টোবর সন্ধ্যার আগে শিশুটিকে বাড়ির দক্ষিণে চাষাবাদকৃত জমিতে ধান পাহারারত অবস্থায় কৌশলে যৌন নিপীড়ন করে চাচা মোজাম্মেল।

পরে শিশুটি (৭) বাড়িতে এসে কান্না করলে, জিজ্ঞাসা করায় মাকে ঘটনা খুলে বলে। তাৎক্ষণিক তাকে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

সোমবার রাত পর্যন্ত শিশুটি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। পরিবারের অন্যান্যা সদস্যরা সোমবার সন্ধ্যায় মোজাম্মেলকে ধরে পুলিশে দেয়।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, একদল পুলিশ তার বাড়ি থেকে মোজাম্মেলকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.