জুমবাংলা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দেবরের লাঠির আঘাতে আশরাফুন বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার রাত ১২টার দিকে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আশরাফুন বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, আমজাদ হোসেন এবং তার ছোট ভাই আফজাল হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। শনিবার আশরাফুন বেগম আফজালের ঘরের টিনের সঙ্গে বাঁশের খড়ি (লাকড়ি) রোদে শুকাতে দিয়েছিলেন। বিকেল ৫টার দিকে এ নিয়ে আফজাল ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আফজাল হোসেন লাঠি দিয়ে ভাবি আশরাফুনের মাথায় আঘাত করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী হত্যা মামলা দায়ের করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.