
চিরশত্রæ ভারতকে হারিয়ে খুশি পাকিস্তানের অধিনায়ক ইরফান মানাসহ গোটা দেশ। তাইতো ম্যাচ শেষে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন এভাবে, ‘এই জয়টি শুধু খেলোয়াড় বা দলের নয়, পুরো দেশের। ভারতকে পরাজিত করার পরে যে বিজয় অর্জিত হয়েছে তার জন্য উত্তেজনা কাজ করছে।’
রাজনৈতিক দ্ব›েদ্বর কারণে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি পায়নি ভারতীয় দল। পরে মন্ত্রণালয়কে না জানিয়েই পাকিস্তানে কাবাডি বিশ্বকাপ খেলতে যায় তারা। ওখানের হোটেলে উঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেওয়ার পর ভারতীয় মন্ত্রণালয় জানতে পারে তাদের খেলোয়াড়রা পাকিস্তানে কাবাডি বিশ্বকাপে অংশ নিতে গেছে। তবে আদৌ তা সম্ভব কিনা, তা নিয়ে সংশয় রয়েই গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



