Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতীয় সংসদ ভবন : ঐতিহাসিক ভবন বাতিল করে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন
আন্তর্জাতিক

ভারতীয় সংসদ ভবন : ঐতিহাসিক ভবন বাতিল করে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 17, 2020Updated:September 17, 20202 Mins Read

ভারতীয় সংসদ ভবন : ঐতিহাসিক ভবন বাতিল করে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঐতিহাসিক সংসদ ভবনটি বাতিল হয়ে যাচ্ছে এবং তৈরি হতে যাচ্ছে নতুন সংসদ ভবন। রাজধানী দিল্লির কেন্দ্রে এগারো কোটি ৭০ লক্ষ ডলার ব্যয়ে নতুন সংসদ ভবন নির্মাণের কাজ ২০২২ সালে শেষ হবে বলে জানানো হচ্ছে।

ভারতীয় স্বাধীনতার ৭৫ বছর পূর্তির বছরকে সামনে রেখে এই প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে।

দেশটির নতুন সংসদ ভবন নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে ভারতের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান টাটাকে।

তবে সমালোচকরা বলেছেন এই বিপুল পরিমাণ অর্থ নতুন সংসদ ভবন নির্মাণ না করে, বরং সরকারের উচিত তা করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ব্যয় করা।

ভারতে এখন শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে- এবং বিশ্বে আক্রান্তের তালিকায় ভারত এখন দু নম্বরে। এ পর্যন্ত করোনাভাইরাসে দেশটিতে মারা গেছে ৮০ হাজারের বেশি মানুষ।

কিন্তু সরকার যুক্তি দিয়েছে যে দেশটিতে নতুন সংসদ ভবনের প্রয়োজন কারণ বর্তমান ভবনটি তৈরি হয়েছিল ১৯২০এর দশকে এবং ভবনটিতে “ক্ষয় ও অতি ব্যবহারের” লক্ষ্মণ দেখা দিয়েছে।

সরকার বলছে সংসদ সদস্য ও সংসদ কর্মচারীর সংখ্যাও বেড়ে গেছে।

নতুন ভবনটি বর্তমান সংসদের চেয়ে বড় হবে এবং সেখানে ১৪০০ এমপির জন্য আসন থাকবে বলে জানাচ্ছে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।

খবরে বলা হচ্ছে নতু ভবনটি হবে তিনতলা এবং ত্রিভুজাকৃতি।

দিল্লিতে ঔপনিবেশিক আমলের সরকারি ভবনগুলো আধুনিকায়নের জন্য সরকারের নেয়া দুশ’ কোটি ডলারের এক প্রকল্পের অংশ হিসাবে নতুন সংসদ ভবন নির্মাণের এই উদ্যোগ নেয়া হয়েছে।

তবে গোটা প্রকল্পটি নিয়ে ইতোমধ্যেই বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। প্রকল্পের সমালোচকরা এর খরচ এবং নতুন ভবনগুলোর নির্মাণশৈলীর নান্দনিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দেশটিতে নতুন সংসদ ভবনের জন্য দাবি প্রায় এক দশকের পুরনো। নতুন একটি ভবন তৈরির প্রয়োজনীয়তার পক্ষে সংসদে গত এক দশক ধরে বক্তব্য দিয়ে এসেছেন বিভিন্ন স্পিকার।

ব্রিটিশ স্থপতি হারবার্ট বেকার ভারতের বর্তমান গোলাকৃতি সংসদ ভবনটির নকশা তৈরি করেছিলেন। এই সংসদ ভবনে বিশাল গম্বুজাকৃতি হল রয়েছে এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল ১৯২৭ সালে।

ভারতীয় ঐতিহাসিক দিনিয়ার প্যাটেল এক নিবন্ধে লিখেছেন বর্তমান সংসদ ভবনটি নির্মাণের পর এর গোলাকৃতি স্থাপত্য ও নকশা নিয়ে নানাধরনের সমালোচনাই যে শুধু হয়েছিল তাই নয়, তদানীন্তন ব্রিটিশ রাজনীতিক, লেখক ও বুদ্ধিজীবী মহলে এই নকশা নিয়ে নানা ঠাট্ট মস্করাও করা হয়েছিল।

মি. প্যাটেল বলছেন সেসময় ব্রিটিশ সমাজের একজন পরিচিত ব্যক্তি ও রাজনীতিক ফিলিপ স্যাসুন বলেছিলেন “এটা দেখতে গ্যাস মজুত রাখার গোল আধারের মত – আসলেও এটা তাই!”

এমনকী স্থপতি মি. বেকার নিজেও তার নকশার ত্রুটি স্বীকার করেছিলেন।

মি. প্যাটেল তার নিবন্ধে লিখেছেন মি. বেকার স্বীকার করেছিলেন যে, কাউন্সিল হাউসের গোল মাথার ওপর গম্বুজটা দেখতে বেশ বেখাপ্পা- সেটা মানানসই হয়নি।

সূত্র : বিবিসি বাংলা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa