Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জেলেদের পাথর ছুঁড়ে মারা হলো। ছিঁড়ে দেয়া হলো তাদের জাল। শ্রীলঙ্কা নৌবাহিনীর এই আক্রমণে একজন মৎস্যজীবী আহত হয়েছেন। ভারতীয় জেলেদের দাবি, তারা শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেননি। তা সত্ত্বেও শ্রীলঙ্কার সেনা এসে তাদের আক্রমণ করে। খবর ডয়চে ভেলের।

তাদের অভিযোগ, শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরা হচ্ছে। এই বিরোধের জেরে আহত হয়েছেন তামিলনাড়ুর রামেশ্বরমের এক মৎস্যজীবী। অতীতে বহুবার তামিলনাড়ু অভিযোগ করেছে, শ্রীলঙ্কা তাদের মৎস্যজীবীদের আটক করেছে, তাদের ট্রলার বাজেয়াপ্ত করে রেখেছে, তাদের অযথা হয়রানি করা হচ্ছে। শ্রীলঙ্কার সাংসদরাও বহুবার এই প্রসঙ্গ সংসদে তুলেছেন।

তারা বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন, মৎস্যজীবীদের এই হয়রানি বন্ধ করতে ব্যবস্থা নিক সরকার। শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করা হোক। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, ঘটনা বন্ধ হয়নি। ভারতের সঙ্গে অধিকাংশ প্রতিবেশীর সম্পর্ক এখন খারাপ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বরাবরই খারাপ। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে চীন ও নেপাল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.