আন্তর্জাতিক ডেস্ক :ভারতকে সরাসরি হুমকি দিল সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার প্রধান আয়মান আল-জাওয়াহিরি। সংগঠনের মিডিয়া বিভাগ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে জাওয়াহিরি কাশ্মীরের সব জঙ্গি সংগঠনকে নির্দেশ দিয়েছে ভারতের উপর লাগাতার হামলা চালিয়ে যেতে। টাইমস অব ইন্ডিয়া।

Advertisement
যদিও সরাসরি জাকির মুসার নাম এই ভিডিওতে জাওয়াহিরি নেয়নি, তবে তার বক্তব্যের সময়ে বার বার হিজবুল মুজাহিদিনের মৃত কমান্ডারের ছবি স্ক্রিনে ফ্ল্যাশ করা হচ্ছিল।

‘‘ডোন্ট ফরগেট কাশ্মীর’’ শিরোনামের এই ভিডিও বার্তায় পাকিস্তানকেও অভিযুক্ত করেছেন আয়মান আল জাওয়াহিরি। তার বক্তব্য কাশ্মীরকে স্বাধীন করার ক্ষেত্রে পাকিস্তানের উপর আর ভরসা রাখা যায় না। পাকিস্তান সরকার এবং সেনাকে আমেরিকার পার্শ্বচর বলেও মন্তব্য করে জাওয়াহিরি।

পাকিস্তান সরকার এবং সেনার বিরুদ্ধে তার অভিযোগ, নিজেদের সুবিধের জন্যে মুজাহিদিনকে ব্যবহার করা হয় এবং সময় সুযোগ বুঝে তাদের হয়রান করা হয়।

মুজাহিদিনকে একই সঙ্গে জাওয়াহিরির নির্দেশ, মসজিদ, বাজার এলাকা এবং মুসলিমদের জমায়েতের কাছে কখনও যেন কোনও বিস্ফোরণ ঘটানো না হয়। একই সঙ্গে এও বলা হয়, এই মুহূর্তে কাশ্মীরের জেহাদিদের উচিত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুসলিম ভাইদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google