Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে ভর্তি হলেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ‘রুটিন চেক আপ এবং পরীক্ষার জন্য’ সনিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে দলের রাজ্যসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন সোনিয়া। বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের ওই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

কংগ্রেস সূত্রে খবর অনুযায়ী, সত্তরোর্ধ্ব সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাকে। এর আগে গত ফেব্রুয়ারিতে দিল্লির এই একই হাসপাতালে একবার ভর্তি হতে হয়েছিল কংগ্রেস সভানেত্রীকে।

১৯৯৮ সালের ১৪ মার্চ থেকে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত টানা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন সনিয়া। তাঁর পরে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব পদে আসেন। কিন্তু গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির জেরে গত বছরের ২৫ মে হঠাৎ কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাহুল। তার পর দীর্ঘ আড়াই মাস ধরে দল ‘মাথাহীন’ অবস্থায় ছিল। দলের বিভিন্ন স্তরের নেতারা রাহুলকে মত বদলের চেষ্টা করলেও কাজের কাজ হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.