Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতের কৃষি আইনকে সমর্থন করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ভারতের কৃষি আইনকে সমর্থন করলো যুক্তরাষ্ট্র

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 4, 20212 Mins Read

ভারতের কৃষি আইনকে সমর্থন করলো যুক্তরাষ্ট্র

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে দেশটিতে চলমান প্রতিবাদের মধ্যেই মোদি সরকারের পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি নিয়ে কোনো পক্ষে না গিয়ে মধ্যপন্থা বেছে নিয়েছে যুক্তরাজ্য। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার (৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ আন্দোলন উন্নত গণতন্ত্রের পরিচায়ক। তবে ভারত সরকার কৃষি আইন নিয়ে যে পদক্ষেপ নিয়েছে তাতে দেশের বাজারই উপকৃত হবে। পাশাপাশি দেশটিতে বিদেশি বিনিয়োগের রাস্তাও তৈরি হবে।

এই বক্তব্যের মধ্যে দিয়ে বাইডেন প্রশাসন সরাসরি স্পষ্ট করে দিতে চেয়েছে ভারত সরকার কৃষিক্ষেত্রে যে সংস্কার এনেছে, তা কৃষকদের স্বার্থেই এবং এই সংস্কারে কৃষকরা লাভবানই হবেন।

তবে যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়ালেও যুক্তরাজ্য কৌশলে মধ্যপন্থা নীতি অবলম্বন করেছে। বিষয়টি নিয়ে তাদের পার্লামেন্টে একটি বিতর্কসভার আয়োজন করতে যাচ্ছে বরিস জনসন প্রশাসন। জনমতের ওপর ভিত্তি করেই বিষয়টি নিয়ে তাদের অবস্থান ঠিক করতে চায় ব্রিটেন।

এদিকে বাইডেন প্রশাসন ভারত সরকারের পাশে থাকলেও কৃষক আন্দোলন নিয়ে আমেরিকাতেও যে দ্বিমত তৈরি হচ্ছে, তা এক কংগ্রেস সদস্যের কথায় স্পষ্ট বোঝা যায়। কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স এক টুইট বার্তায় বলেছেন, ‘ভারতের কৃষক আন্দোলনের বিরুদ্ধে যে পদক্ষেপের খবর পাচ্ছি, তাতে খুবই উদ্বিগ্ন। মোদি সরকারের উচিত আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে একটা যথার্থ সমাধান বের করা।’

হ্যালি জানান, পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। বিষয়টি নিয়ে একটি জনমত গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

কংগ্রেসের আরও এক সদস্য ইলহান ওমরও কৃষকদের সমর্থনেই কথা বলেছেন। তিনি বলেন, ‘ভারতে গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা প্রয়োজন। কী ঘটছে সবার সামনে তুলে ধরা উচিত। যেভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়া হচ্ছে, সাংবাদিকদের আটক করা হচ্ছে, তা সত্যিই উদ্বেগের বিষয়।’

হ্যালি এবং ইলহানের মতো আমেরিকার অনেক নেতাই কৃষক আন্দোলনের পক্ষে মত পোষণ করেছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইয়ের মেয়ে মীনা হ্যারিসও কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

ভারতে কৃষি আইন নিয়ে আন্দোলন দিনকে দিন ভয়াবহ হচ্ছে। আরও জোরদার ও বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে কৃষক সংগঠনগুলো। তাদের দাবি, আইন প্রত্যাহার করতে হবে। না হলে এই আন্দোলন চালিয়ে যাবেন।

ভারতের কৃষি আইন নিয়ে সম্প্রতি পপ তারকা রিহানা টুইট করেন। তার টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এরপর গ্রেটা থুনবার্গ, মিয়া খলিফারাও কৃষি আইন নিয়ে টুইট করেন। যা নিয়ে জোর চর্চা করছেন নেটিজেনরা।

এদিকে পাল্টা টুইট করে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বহু তারকা, ক্রীড়াবিদ এবং সঙ্গীত জগতের অনেকেই। তারা বার্তা দিয়েছেন, এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্ধসত্য কোনো তথ্য নিয়ে মন্তব্য না করাই শ্রেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

July 19, 2026
usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

July 19, 2026
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026

Latest News

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa