আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন উদয় উমেশ ললিত। শনিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এন.ভি রামানার উপস্থিতিতে প্রধান বিচারপতি উদয়কে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

উদয় ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তবে মাত্র ৭৪ দিন দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। কারণ, আগামী নভেম্বরে অবসরে যাবেন এই বিচারপতি।
ভারত

Advertisement

ভারতে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়, দেশটির রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। ভারতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসরে যাওয়ার বয়স ৬৫ বছর।

দেশটির বহুল আলোচিত বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের একজন ছিলেন উদয়। তবে ২০১৯ সালের ১০ জানুয়ারি বাবরি মসজিদ মামলার মামলার চূড়ান্ত শুনানি হওয়ার আগে নিজেকে ওই মামলা থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

বউয়ের ভয়ে এক মাস ধরে তালগাছে বাস করছেন স্বামী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.