পাকিস্তানের নয়া জাতীয় নিরাপত্তা নীতির অংশ হিসেবে আগামী ১০০ বছর ভারতের সঙ্গে শত্রুতা না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নয়া জাতীয় নিরাপত্তা নীতির আওয়ায় প্রতিবেশী দেশটির পরারাষ্ট্র নীতির মূলসুর হলো দেশগুলোর সঙ্গে তাৎক্ষণিক মিত্রতা এবং অর্থনৈতিক নিরাপত্তা। শুক্রবার নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করা হবে।

এ ব্যাপারে অবহিত এক সরকারি কর্মকর্তা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, আগামী ১০০ বছর ভারতের সঙ্গে আমরা কোনো শত্রুতা চাই না। নতুন এই নীতিতে পার্শ্ববর্তী প্রতিবেশীদের সঙ্গে শান্তি স্থাপনের নীতি রয়েছে। যদি এ বিষয়ে কোনো আলোচনা বা অগ্রগতি হয় তাহলে ভারতের সঙ্গে আগের মতো ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



