আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি গ্রেফতার করেছে সিবিআই। বুধবার রাতে জোড়াবাগের বাসভবন থেকে তাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিক সম্মেলন থেকে বাড়ি ফিরে যান চিদাম্বরম। এরপর তার জোড়াবাগের বাসভবনে পৌঁছে সিবিআইয়ের একটি দল। দরজা না খোলায় দেয়াল টপকে বাড়িতে ঢোকে তারা। এর পর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত রাত পৌনে ১০টা নাগাদ তাকে গ্রেফতারকরা হয়।
চিদাম্বরমের ছেলে কার্তি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারা বাবাকে গ্রেফতার করা হয়েছে। দেশবাসীর দৃষ্টি ঘোরাতেই এই ধরনের আচরণ করা হচ্ছে।’
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা টুইট করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ২০০৭ সালে চিদাম্বরম ভারতের অর্থমন্ত্রী থাকাকালীন ‘ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড’ (এফআইপিবি)- এর কাছে বিদেশি বিনিয়োগ ৩০৫ কোটি রুপি আদায় করেছিল আইএনএক্স মিডিয়া। সেই অর্থ আদায়ের উপহার হিসেবে চিদাম্বরমের ছেলে কার্তি ৫ কোটি রুপির মতো দালালি পেয়েছিলেন বলে অভিযোগ করা হয়। অর্থমন্ত্রী থাকাকালীন এভাবে বহু অর্থ আদায় করেছেন চিদাম্বরম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



