Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতে অফিস টাইম হবে ১২ ঘন্টা, সাথে বাড়ছে বেতনও
আন্তর্জাতিক

ভারতে অফিস টাইম হবে ১২ ঘন্টা, সাথে বাড়ছে বেতনও

By Sibbir OsmanAugust 23, 20212 Mins Read

ভারতে অফিস টাইম হবে ১২ ঘন্টা, সাথে বাড়ছে বেতনও

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার শ্রম আইনে পরিবর্তন আনতে চেষ্টা চালাচ্ছে। যদি এ পরিবর্তন আনা হয় তাহলে ১ অক্টোবর থেকে পুরোপুরি বদলে যাবে দেশটিতে অফিসে কাজ করার যাবতীয় নিয়ম-কানুন। এর আগে ১ এপ্রিল এই আইন চালু করার কথা থাকলেও তখন তা কার্যকর করা সম্ভব হয়নি। এরপর জল্পনা তৈরি হয়েছিল যে ১ জুলাই থেকে এই নতুন কোড কার্যকর করা হতে পারে কেন্দ্রের পক্ষ থেকে। কিন্তু তাও কার্যকর করা সম্ভব না হলে, জানানো হয় আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে।

নতুন এই আইন ১ অক্টোবর থেকে কার্যকর হলে সংগঠিত ক্ষেত্রের অফিসে চাকরি করা অনেক কর্মীর ‘টেক হোম’ বেতন কমতে পারে। পাশাপাশি কাজ করার সময়সীমা, ওভারটাইমে অতিরিক্ত বেতন, ছুটি, বহু কিছু বদলে যেতে পারে।

মূলত ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করেছে কেন্দ্র। কোড অন ওয়েজেস, ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশন কোড, অকুপেশানাল সেফটি ইন্ড হেলথ, সোশ্যাল সিকিউরিটি কোড। এই কোডগুলোর মধ্যে কোড অন ওয়েজেস-এর জন্যে কমতে পারে টেক হোম বেতন।

এর আগে ওয়েজ কোড আইন, ২০১৯ অনুযায়ী কোনো কর্মচারীর বেসিক বেতন ‘কস্ট টু কম্পানি’র ৫০ শতাংশের কম হতে পারবে না। এই ফাঁককে কাজে লাগিয়ে বহু সংস্থা এখন পর্যন্ত বেসিক বেতন অনেক কম দেখিয়ে অন্যান্য ভাতা বাবদ টাকা দিয়ে নিজেদের ওপর চাপ কমায়। কারণ সেই ক্ষেত্রে পিএফ (প্রভিডেন্ট ফান্ড), গ্র্যাচুইটিতে কম খরচ করতে হতো সংস্থাকে।

তবে নতুন আইনের কারণে বেসিক পে বাড়বে। আর তা হলে কর্মীদের পিএফ বেশি কাটা হবে। গ্র্যাচুইটিও বেশ কাটবে। তাই টেক হোম বেতন কমতে পারে কর্মীদের। এতে অবশ্য অবসরের পর বেশি টাকা পাবেন কর্মচারীরা।

এদিকে নতুন কোড অনুযায়ী এবার থেকে ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত যদি অতিরিক্ত কাজ করে থাকেন তাহলে সেটিকে আধঘণ্টা ধরে নিয়ে সংস্থাগুলোকে ওভারটাইম বেতন দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী ৩০ মিনিটের কম সময় পর্যন্ত আগে ওভারটাইম দিতে হতো না। পাশাপাশি টানা পাঁচ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না বলেও রয়েছে কোডে। মাঝে অন্তত আধঘণ্টার বিরতি দিতেই হবে। এদিকে এক দিনে মোট কাজের সর্বোচ্চ সময় ১২ ঘণ্টা নির্ধারিত হবে নতুন আইনে। তবে সাপ্তাহিক ছুটি বাড়ানো হবে নতুন এ আইনে।
সূত্র : হিন্দুস্থান টাইমস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa