ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। অন্যান্য রাজ্যের মতো সতর্কতা জারি করা হয়েছে ভরতের বিশাখাপত্তনমেও ৷

এদিকে ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড় বইছে বিশাখাপত্তনমে ৷ সেই সঙ্গে চলছে তুমুল বৃষ্টি ৷ তীব্র হাওয়া এবং বৃষ্টির জেরে রাস্তার ধারে উপড়ে পড়েছে গাছ এবং ইলেকট্রিক পিলার ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রস্তুত রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷

ঝড়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ প্রাণ বাঁচাতে নিরাপদে আশ্রয় নিচ্ছেন সবাই ৷

কাকদ্বীপের উপকূলীয় থানা এলাকাগুলোতেও জারি করা হয়েছে সতর্কতা ৷ উপকূলীয় এলাকায় কাঁচা বাড়ির বাসিন্দাদের ইতোমধ্যেই ত্রাণ শিবিরে সরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়ে হয়েছে৷ প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম৷

মাঝি, পর্যটক ও বাসিন্দাদের সতর্ক করতে সমুদ্র উপকূলবর্তী এলাকায় দফায় দফায় চলছে মাইকিং ৷ পর্যটকরা যাতে সুমদ্রে নামতে না পারেন, সেই জন্য ফ্রেজারগঞ্জে কোস্টাল থানার পক্ষ থেকে চলছে নজরদারি ৷

সূত্র : নিউজ১৮

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.