
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সনাতন ধর্মের পূজা-কীর্তনকারীরা সকাল থেকে উপোস করে বেলা গড়াতেই চলে যান শ্মশান এলাকায়। এরপর সেই শ্মশান চত্বরেই মাটি খুঁড়ে তার সামনে বসে লাড্ডু, লবঙ্গ এবং জবাফুল নিয়ে শুরু করেন পূজা। সামাজিক দূরত্বের নির্দেশনাকে তোয়াক্কা না করে সারি বেঁধে যেমন পূজা হয়েছে, তেমনি এই পূজা দেখতে ভিড়ও জমিয়েছে বহু মানুষ। প্রায় সমান চিত্রই ধরা পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও শিলিগুড়ির রাজেন্দ্রনগরে।
পূজার আয়োজকদের দাবি, করোনাভাইরাসের এই কঠিন সময়ে পৃথিবীকে মহামারির হাত থেকে রক্ষা করতেই পূজার আয়োজন।
কোথা থেকে এই করোনা পূজার চিন্তা মাথায় এলো, জানতে চাইলে তারা সংবাদমাধ্যমকে বলেন, পশ্চিম ভারতের রাজ্যগুলোতেও করোনা পূজা চলছে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে তা দেখেই এই উপাচার শিখেছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



